দেশের বিভিন্ন উপজেলায় প্রাথমিকের ৭ শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে ৬ জন উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং ১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা। রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বদলিকৃতদের মধ্যে নরসিংদী রায়পুরের মোহাম্মদ মাসুদ রানাকে হবিগঞ্জের চুনারঘাটে এবং হবিগঞ্জ চুনারঘাটের হাসান মোহাম্মদ জোনায়েদকে নরসিংদীর রায়পুরে বদলি করা হয়েছে। গোপালগঞ্জ কাশিয়ানীর উপজেলা শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা মোজাম্মেল শাহকে কুড়িগ্রাম উলিপুরে এবং তদস্থলে ভোলার লালমোহন উপজেলা শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা পরিমল চন্দ্র বালাকে নিয়োগ দেয়া হয়েছে।
অপরদিকে রাজশাহী পুঠিয়া উপজেলার রাশিদা ইয়াসমিনকে রাজশাহীর চারঘাট উপজেলায় এবং তার জায়গায় রাজশাহীর চারঘাট উপজেলার শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা মীর মো. মামুনুর রহমানকে বদলি করা হয়েছে। কক্সবাজার চকরিয়ার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বিকাশ ধরকে বান্দরবানের আলীকদম উপজেলায় বদলি করা হয়েছে।