২৬হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে

১১ অক্টোবর ২০১৮, ০৬:৩৫ PM
‘মা’ শীর্ষক সমাবেশ বক্তব্য রাখছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাভোকেট মোস্তাফিজুর রহমান

‘মা’ শীর্ষক সমাবেশ বক্তব্য রাখছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাভোকেট মোস্তাফিজুর রহমান © ফাইল ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে স্বাধীনতার পরপরই প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করেছিলেন। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষার অগ্রগতির জন্য একযোগে দেশের ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাভোকেট মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, শিক্ষাদানে যেনো কোন ধরনের সমস্যা না হয় সেজন্য সরকার শিক্ষকদের বেতন দ্বিগুন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ বিষয়ক’ ‘মা’ সমাবেশে এসব কথা বলেন গণশিক্ষামন্ত্রী।

তিনি বলেন,শিক্ষিত ও জ্ঞানভিত্তিক সমাজ গঠন করাই সরকারের লক্ষ্য। এজন্যই সরকার বছরের প্রথম দিনে নতুন বই, শিশুদের পাওয়া উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মায়েদের নিকট পৌঁছে দেয়াসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা প্রদান করছে।

মন্ত্রী বলেন, শিক্ষাসহ সকল বিষয়ে সন্তানের প্রতি দরদ মা ছাড়া আর কারো নেই। মা যদি সন্তানদের শিক্ষার বিষয়ে উদ্বুদ্ধ হন তাহলে বদলে যাবে পৃথিবী। এ কারণেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মা সমাবেশের উদ্যোগ নিয়েছে। এর আগে কোন সরকারের সময়ে মা সমাবেশ বলে কিছু ছিল না। মায়েরা সন্তানদের অধিক গুরুত্ব দিয়ে সত্য শেখাতে সচেষ্ট হওয়ার পাশাপাশি তাদের সঠিক ইতিহাস জানানোর আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মোঃ আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তরুণ কান্তি সরকার, খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নেছা, জেলা প্রশাসক মো. আলী আকবর, পুলিশ সুপার খান মোহম্মাদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী প্রমুখ। এর আগে মন্ত্রী মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথি বিদ্রোহীদের
  • ১৯ এপ্রিল ২০২৬
যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে: গালিবাফ
  • ১৯ এপ্রিল ২০২৬
নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬