প্রাথমিকে ‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ড’ কার্যক্রম শুরু

৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৩ AM

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ইংরেজি শব্দ ভান্ডার সমৃদ্ধ করতে ‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ড’ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ৩ টায় রাজধানীর মিরপুরে ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন ঘোষণা করা হয়। 

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (উন্নয়ন) নেছার আহমেদ। ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী শিখার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিকের ঢাকা বিভাগীয় উপপরিচালক ইন্দু ভূষণ দেব।

প্রাথমিকের বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, ঢাকা বিভাগের মহানগরের থানা শিক্ষা কর্মকর্তা, সহকারী থানা শিক্ষা কর্মকর্তা, টিআরসির ইন্সট্রাক্টর, সহকারী ইন্সট্রাক্টরদের অংশগ্রহণে “ওয়ান ডে ওয়ান ওয়ার্ড” কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নেছার আহমেদ বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিচর্যার প্রয়োজন। মাঠ পর্যায়ে বিদ্যালয় পরিদর্শনে দেখা যায় শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে পঠন-পাঠনে দূর্বলতা রয়েছে। তাদের দূর্বলতা কাটিয়ে উঠতে এবং শিক্ষার্থীদের ইংরেজি শব্দ ভান্ডার সমৃদ্ধ করতে “ওয়ান ডে ওয়ান ওয়ার্ড” কার্যক্রমের বিকল্প নেই।

এছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রাথমিকের ঢাকা বিভাগীয় উপপরিচালক ইন্দু ভূষণ দেব “ওয়ান ডে ওয়ান ওয়ার্ড”  কার্যক্রমের সফল বাস্তবায়নে সকল পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকদের আন্তরিক হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষার মাননোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গৃহিত পদক্ষেপের অংশ হিসেবে সদ্য যোগদানকৃত সচিব মোঃ আকরাম আল হোসেন গত ২৬ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় সকল প্রাথমিক বিদ্যালয়ে “ওয়ান ডে ওয়ান ওয়ার্ড” শীর্ষক ইংরেজি শিক্ষার কার্যক্রম গ্রহণের জন্য নীতিগত সিদ্ধান্ত দেন। বাংলাদেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তাগণকে নির্দেশনা দেন।

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬