শিশুদের মনুষ্যত্ববোধ জাগরণে জোর দিতে হবে: সেলিনা হোসেন

২০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৫ PM
বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন © সংগৃহীত

শিশুদের মনুষ্যত্ববোধ জাগরণের ওপর জোর দিতে হবে। শিক্ষিত জাতি ও আধুনিক বাংলাদেশ গড়তে এর বিকল্প নেই। এ ক্ষেত্রে তাদের পাঠাভ্যাস উন্নয়নের দিকে নজর দিতে হবে। কথাসাহিত্যিক ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘শিশুর পাঠ দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে শিশুতোষ গল্পগ্রন্থ ও শিশুবান্ধব পাঠাগার’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিডের যৌথ উদ্যোগে অধিদপ্তর মিলনায়তনে মঙ্গলবার এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেলিনা হোসেন। রুম টু রিডের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রমজান আলী, পরিচালক বিজয় ভূষণ পাল, মোহাম্মদ দেলোয়ার হোসেন, রামচন্দ্র দাস প্রমুখ বক্তব্য দেন।

আবু হেনা মোস্তফা কামাল বলেন, মাতৃভাষার চর্চা যে কোনো জাতির সাফল্য অর্জনের মূল ভিত্তি। তিনি সাক্ষরতা অর্জনের জন্য অধিদপ্তরের পরিকল্পনা তুলে ধরেন এবং সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থার সহযোগিতার কথা বলেন।

আলোচনা শেষে অতিথিরা ২০১৭ সালে শিশুদের জন্য প্রকাশ হওয়া নয়টি বইয়ের মোড়ক উন্মোচন করেন। বইগুলো হলো- কালো চক, কাগজ চাই, কা কা ঘু ঘু ঘেউ ঘেউ, একা কা, কুমির এলো, পাখির বাসা, হরিণের সাইকেল, পাখিদের রাজা এবং রং। অনুষ্ঠানে লেখক ও আঁকিয়েদের শিশুবান্ধব সৃজনশীল গল্প, প্রবন্ধ, কবিতা লেখার জন্য উৎসাহ দেওয়া হয়। 

মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথি বিদ্রোহীদের
  • ১৯ এপ্রিল ২০২৬
যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে: গালিবাফ
  • ১৯ এপ্রিল ২০২৬
নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬