‘প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য থাকবে না’

০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৬ PM
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার © ফাইল ফটো

প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্যের সমাধান করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। বৃহস্পতিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আগে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক তৃতীয় শ্রেণিতে ছিলেন, এখন দ্বিতীয় শ্রেণি হয়ে গেছে। বেতন কতটা হলে বৈষম্য থাকবে না, সেটা সরকারের সংশ্লিষ্ট সবাই মিলে করবে। যদি যৌক্তিক হয়, আমি সরকারের কাছে তা তুলে ধরবো।’

শিক্ষকদের বেতন নিয়ে গণশিক্ষামন্ত্রী আরো বলেন, ‘অন্য দেশের মতো আমরা শিক্ষকদের মূল্য বা সম্মানি দিতে পারি না। পৃথিবীর অনেক দেশ আছে, যেখানে প্রাথমিক বিদ্যালয়ের বেতন কাঠামো বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামোর মতো। এখন পর্যন্ত আমাদের অর্থনীতি এতোটা মজবুত হয়নি। আমি মনে করি শিক্ষাবান্ধব সরকার এটা ভাববেন এবং করবেন।’

শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে গণশিক্ষামন্ত্রী বলেন, ‘নির্বাচন কয়েক মাসের মধ্যেই হবে। এই মুহূর্তে যারা আন্দোলনের কথা বলছেন, আমি মনে করি তারা বুঝবেন। আওয়ামী লীগ সরকারই কেবল শিক্ষার জন্য সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি, সম্মান বৃদ্ধি যেভাবে করেছে, তাদের আশ্বস্ত থাকা দরকার। এই সরকারের ধারাবাহিকতা থাকলে তাদের আশাটা পূর্ণ হতে পারে বলে আমি মনে করি। আমি আহ্বান জানাবো, এই ধরনের হঠকারী সিদ্ধান্ত না নিয়ে তাদের অপেক্ষা করা দরকার।’

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও শিক্ষক আন্দোলন প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু যেভাবে বিদ্যালয় জাতীয়করণ করেছেন, বৃটিশ করেনি, পাকিস্তানও করেনি। বঙ্গবন্ধু করেছিলেন, আর শেখ হাসিনা করেছেন। যেটা যৌক্তিক সমাধান সেটাই করা হবে।’

এছাড়াও অস্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিকের আওতায় আনার প্রসঙ্গে গণশিক্ষামন্ত্রী বলেন, ‘বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬