ক্রীড়া ও সঙ্গীতে ৫ হাজার শিক্ষক নিয়োগ

০৪ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩০ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও ক্রীড়া শিক্ষক নিয়োগ দেবে সরকার। এই দুই বিষয়ে মোট ৫ হাজার ১০৬ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি) প্রস্তাবনা, আমরা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও ক্রীড়া শিক্ষক নিয়োগ দেবো। প্রাথমিক শিক্ষার মান এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিয়ে তাদের মেধা ও শরীর সঠিকভাবে গড়ে তুলতে হবে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের ক্লাসকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রতিটি স্কুলে ক্রীড়া ও সংগীত বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘ছোট থেকে শিশুদের মধ্যে তার অন্তর্জগতে মানবিক মূল্যবোধ তৈরি করতে হবে। আজকের যে সামাজিক অবক্ষয়, মাদকের ব্যাপক ছড়াছড়ি সেখান থেকে মুক্তি পেতে হলে শরীর ও মনের সুস্থতা অপরিহার্য। সেটিকে গুরুত্ব দিয়ে ক্রীড়া ও সঙ্গীত বিষয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

সূত্র জানায়, ক্রীড়া শারীরিক শক্তি ও সামর্থ্য বাড়াতে সহায়ক আর সঙ্গীত মানসিক উন্নয়ন, উন্নত রুচি ও আবেগ তৈরিতে ভূমিকা রাখে। একজন আদর্শ মানুষ তৈরিতে এই দুইয়ের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য পূরণে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব শিক্ষকদের পিইডিপি-৪ এর আওতায় নিয়োগ দেয়া হলেও প্রকল্প শেষে তাদের রাজস্বখাতে অন্তর্ভুক্ত করা হবে।

গিয়াস উদ্দিন আহমেদ বলেন, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে সঙ্গীত ও ক্রীড়া বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে, সেটি সম্ভব না হওয়ায় আমরা ১০টি বিদ্যালয়ের জন্য একজন করে শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারা সপ্তাহে রুটিন করে পার্শ্ববর্তী বিদ্যালয়ে গিয়ে ক্লাস নেবেন। প্রয়োজনে সেই বিদ্যালয়ের একজন শিক্ষককে প্রশিক্ষণ দিয়ে অভিজ্ঞ করে তুলতে পারবেন। তার অনুপস্থিতিতে সেই শিক্ষক দায়িত্ব পালন করতে পারবেন।

তিনি আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে সঙ্গীত ও ক্রীড়া বিষয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী বছর জানুয়ারি থেকে এসব বিষয়ে ক্লাস শুরু করা হবে।

বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতাকে মারধরের অভিযোগ
  • ০৭ নভেম্বর ২০২৬
হৃদয়ের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি, বাংলাদেশের ৩০ রানের লিড
  • ০৭ নভেম্বর ২০২৬
‘রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ …
  • ০৭ নভেম্বর ২০২৬
যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • ০৭ নভেম্বর ২০২৬
চুয়েটের রেজিস্ট্রারকে অব্যাহতি
  • ০৭ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950