শিক্ষকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

০৪ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১১ PM
শিক্ষক আমিনুল ইসলামের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন

শিক্ষক আমিনুল ইসলামের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন © সংগৃহীত

জামালপুরে মেলান্দহ উপজেলার ভাবকীতে শিক্ষক আমিনুল ইসলামের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে উপজেলা বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী কল্যান ট্রাস্ট। ঝাউগড়া উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকাল ৩টায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষক কর্মচারী কল্যান ট্রাস্টের সভাপতি মো. মফিজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা মিজানুর রহমান, রফিকুল আলম, শহিদুর রহমান, খায়রুল ইসলাম রুশো ও শিক্ষার্থী জেবুননেছা প্রমুখ।

শিক্ষক আমিনুল ইসলামের উপর হামলাকারী সন্ত্রাসী মামুন, চুন্নু ও কামরুল হাসানসহ অপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও শিক্ষকদের নিরাপত্তার দাবি জানান বক্তারা। 

এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথি বিদ্রোহীদের
  • ১৯ এপ্রিল ২০২৬
যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে: গালিবাফ
  • ১৯ এপ্রিল ২০২৬
নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬
টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন
  • ১৯ এপ্রিল ২০২৬