বন্যায় ক্ষতিগ্রস্থ প্রাথমিক বিদ্যালয় ‘পরিস্থিতি স্বাভাবিক’ না হওয়া পর্যন্ত বন্ধ

০৮ আগস্ট ২০২৩, ১০:৪৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং সরকারি লোগী

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং সরকারি লোগী © ফাইল ফটো

অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও ভূমিধসের কারণে ‘ক্ষতিগ্রস্থ’ চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ সিদ্ধান্তের পর মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালককে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

চিঠিতে বলা হয়, মৌসুমি আবহাওয়ার প্রভাব ও অতিবৃষ্টির কারণে যেসব বিদ্যালয়সমূহে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সম্ভাব্য ভূমিধসে বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে সেসব বিদ্যালয়সমূহের শ্রেণি কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বন্যা ও জলাবদ্ধতার কারণে গত সোমবার (৭ আগস্ট) থেকে চট্টগ্রামসহ বন্যাকবলিত জেলার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়। পরে বন্যার বিস্তার বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হলো।

১৮ ঘণ্টায় পদ্মা সেতুতে যত টাকা টোল আদায় হলো
  • ২৮ মে ২০২৬
ঈদুল আজহা উপলক্ষে গাকৃবি ভিসির শুভেচ্ছা বার্তা
  • ২৮ মে ২০২৬
৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে মামলা
  • ২৮ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহা আজ
  • ২৮ মে ২০২৬
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে প…
  • ২৮ মে ২০২৬