প্রাথমিকে প্রধান শিক্ষক বদলির কার্যক্রম স্থগিত

০২ আগস্ট ২০২৩, ০৪:৩২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © লোগো

সারাদেশে সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক বদলির অনলাইন কার্যক্রম স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বুধবার (২ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক আদেশ জারি করে বদলির কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে এ আদেশে আবেদন স্থগিত করার কারণ জানানো হয়নি।

অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়, একই উপজেলা ও থানার মধ্যে অনলাইনে প্রধান শিক্ষকদের বদলির কার্যক্রম নির্দেশক্রমে স্থগিত করা হলো।

আরও পড়ুন: টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের জামিন

এ বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অনলাইন বদলির জন্য সফটওয়্যার এখনো প্রস্তুত হয়নি। চূড়ান্ত আবেদন নেওয়ার আগে ট্রায়াল দেওয়া হবে। তারপরও সব ঠিক থাকলেও এ মাসের মাঝামাঝি আবেদন নেওয়া শুর ‍হতে পারে।

জানা গেছে, গত রোববার প্রধান শিক্ষকদের বদলির আবেদন ৩ আগস্ট থেকে শুরুর বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে মঙ্গলবার বদলি কার্যক্রম স্থগিত করতে বলে মন্ত্রণালয়। এরপর বুধবার বদলি কার্যক্রম স্থগিত করা হলো।

শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর দিলেন মাউশি ডিজি
  • ০১ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্সে ভর্তির আবেদনের…
  • ০১ আগস্ট ২০২৬
ইবির ওরিয়েন্টেশনে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ 
  • ০১ আগস্ট ২০২৬
দেশের প্রথম ফার্মাসিউটিক্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ক…
  • ০১ আগস্ট ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
  • ০১ আগস্ট ২০২৬
ব্রহ্মপুত্র নদে ভাসছিল পুলিশ সদস্যের বাবার লাশ 
  • ০১ আগস্ট ২০২৬