প্রধান শিক্ষকদের নিজ উপজেলায় বদলি আবেদন শুরু ৩ আগস্ট

৩১ জুলাই ২০২৩, ০৩:১৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিজ উপজেলায় বদলির আবেদন আগামী ৩ আগস্ট থেকে শুরু হব্ব। অনলাইনে আবেদন গ্রহণ চলবে ৫ আগস্ট পর্যন্ত।

রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি আজ সোমবার অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ৬ আগস্ট হতে ৮ আগস্ট পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ৯ হতে ১১ আগস্ট পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান শিক্ষকগণ সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোন শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র ০১ বা ০২টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।

এতে বলা হয়েছে, আবেদন যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে ২২ ডিসেম্বর ২০২২ তারিখে জারিকৃত সর্বশেষ “সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২" অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোন রকম হস্তক্ষেপের সুযোগ নেই।

মিয়ানমারে পাচারের সময় ৯০০ কচ্ছপের ডিম উদ্ধার 
  • ২৮ মার্চ ২০২৬
হঠাৎ নয়, দীর্ঘদিনের অবহেলায় হার্ট অ্যাটাক—ছোট অভ্যাসেই কমতে…
  • ২৮ মার্চ ২০২৬
মিয়ানমারে পাচারের আগে ৩ হাজার লিটার এসিড জব্দ
  • ২৮ মার্চ ২০২৬
পেন্টাগনে হঠাৎ বাড়ছে পিৎজা ডেলিভারি, সামরিক তৎপরতার ইঙ্গিত
  • ২৮ মার্চ ২০২৬
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেফতার
  • ২৮ মার্চ ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে মহাস্থানগড়ে
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence