স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

২৫ জুন ২০১৮, ০৭:২০ PM

সাতক্ষীরায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে রানা সরদারকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

একই মামলায় অপহরণের দায়ে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি রানা সরদার নড়াইল জেলার কালিয়া উপজেলার বিলগঞ্জ গ্রামের মৃত পাচু সরদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, আসামি রানা সরদারের বাড়ি নড়াইল জেলায় হলেও সে কলারোয়ার খোরদো বাজার এলাকায় থাকত। রানা সরদার ২০০৫ সালের ৮ জুলাই কলারোয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের খোরদো ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১৪) ও তার বান্ধবীকে (১২) অপহরণ করে যশোরের একটি হোটেলে নিয়ে স্ত্রী ও শালিকা পরিচয়ে রাখে এবং পঞ্চম শ্রেণির ছাত্রীটিকে ধর্ষণ করে।

এদিকে, ওই ছাত্রীর পরিবারের লোকজন স্কুল থেকে বাড়ি না ফেরায় তাদের খোঁজ-খবর নেওয়া শুরু করে। পরদিন মনিরামপুরের চাকলা খেয়াঘাটে স্থানীয় এলাকাবাসী রানা সরদারকে আটক করে মারধর দিয়ে ওই দুই স্কুলছাত্রীর বাড়িতে খবর দেয়। এ সময় তাদের পরিবারের লোকজন গিয়ে ওই দুই ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং ৯ জুলাই থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে।

এ মামলায় নয়জনের সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনা শেষে বিচারক আসামিকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং অপহরণের দায়ে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি পলাতক রয়েছে।

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হতে পারে সাংস্কৃতিক কার্যক্রম: …
  • ১৯ এপ্রিল ২০২৬
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে বিভিন্ন গ্রেডে চ…
  • ১৯ এপ্রিল ২০২৬
খাগড়াছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইন, টিকার আওতায় আসবে ৭৯ হাজার…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তে একাদশে ফেরার ‘গল্প’ জানালেন শরিফুল
  • ১৯ এপ্রিল ২০২৬
জুনায়েদ-রাফে-ইরা-হাসিবদের বরণ করল এনসিপি
  • ১৯ এপ্রিল ২০২৬
সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে প্রভাষক ও সহকারী …
  • ১৯ এপ্রিল ২০২৬