স্কুল বাস আমদানিতে শুল্ক ছাড়

০৭ জুন ২০১৮, ০৫:৪৫ PM

স্কুল শিক্ষার্থীদের যাতায়াতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা এজেন্সি স্কুল বাস সার্ভিস চালুর আগ্রহ প্রকাশ করলে বিশেষ শুল্ক সুবিধায় আমদানির সুযোগ দেয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে (২০১৮-১৯ অর্থবছর) অর্থমন্ত্রী এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংসদে এ বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, রাজধানীতে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য অধিকাংশ স্কুলেরই নিজস্ব কোনো বাস নেই। ফলে অভিভাবকরা নিজস্ব গাড়ি ব্যবহার করে সন্তানদের স্কুল যাতায়াত নিশ্চিত করতে বাধ্য হয়, যা রাজধানীতে যানজট সৃষ্টির অন্যতম প্রধান কারণ।

স্কুলবাস চালু হলে যানজট নিরসনের পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও নিরাপদ হবে বলে মনে করেন অর্থমন্ত্রী।

এক মাসেই ১২ কেজির এলপিজির দাম দুই দফায় বেড়ে ৫৯৯ টাকা
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, আহত ৭
  • ১৯ এপ্রিল ২০২৬
বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আলী রেজা ফারুক
  • ১৯ এপ্রিল ২০২৬
ত্বকী হত্যার বিচার নিশ্চিতে সংসদে নোটিশ দিলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ
  • ১৯ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধের ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলারের তেল হারাল বিশ্ব 
  • ১৯ এপ্রিল ২০২৬