প্রাথমিকে তিন ধাপের বিজ্ঞপ্তি, আট বিভাগে নিয়োগ পাবেন কতজন?

১৯ জুন ২০২৩, ১২:০০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে আট বিভাগীয় শহরের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ সম্পন্ন হলো। যদিও কতজন শিক্ষক নিয়োগ হবে সে বিষয়ে স্পষ্ট উল্লেখ নেই।

তবে প্রায় সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগ হতে পারে বলে জানা গেছে। সর্বশেষ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে শনিবার (১৮ জুন) ডিপিই)। এআট বিভাগে আলাদাভাবে আলাদাভাবে লিখিত পরীক্ষা আয়োজন করা হবে। প্রথম ধাপের পরীক্ষা আগামী আগস্ট মাসে হতে পারে বলে জানা গেছে।

সূত্র জানায়, সাত হাজার পদের কথা জানা গেলেও লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ফলাফল প্রকাশের আগে কিছু শিক্ষক পদ শূন্য হতে পারে। সেক্ষেত্রে শূন্য পদের সংখ্যা আরও বাড়তে পারে।

সম্প্রতি জাতীয় সংসদে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজারের বেশি শিক্ষকের পদশূন্য রয়েছে। এরমধ্যে প্রধান শিক্ষকের শূন্যপদের সংখ্যা ২৯ হাজার ৮৫৮টি। বাকি পদগুলো সহকারী শিক্ষকের। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৩৪। গড়ে ৩৪ জন শিক্ষার্থীকে পাঠদানের জন্য রয়েছেন একজন শিক্ষক।

জানা গেছে, প্রথম দুটি বিজ্ঞপ্তির ছয় বিভাগে শিক্ষক নিয়োগের জন্য প্রথম ধাপে তিন লাখ ৬০ হাজার ৭০০ ও দ্বিতীয় ধাপে চার লাখ ৩৯ হাজার ৪৩৮টি আবেদন জমা হয়েছে। চট্টগ্রাম বিভাগের তিন পার্বত্য জেলা ছাড়া অন্য জেলার আগ্রহী প্রার্থীরা ২৪ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ সময় ছিল ২৪ মার্চ। দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য ২৩ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিপিই। আবেদনের শেষ সময় ছিল ১৪ এপ্রিল। শেষ ধাপের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীকে ফি বাবদ ২২০ টাকা পরিশোধ করতে হবে টেলিটক নম্বরের মাধ্যমে। 

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • ২৮ মার্চ ২০২৬
ইন্টার্ন নিয়োগ দেবে স্যামসাং, আবেদন শেষ ১২ এপ্রিল
  • ২৮ মার্চ ২০২৬
হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ
  • ২৮ মার্চ ২০২৬
‎রুয়েটে ক্লাসরুমে খুলে পড়ল সিলিং ফ্যান, আহত এক শিক্ষার্থী
  • ২৮ মার্চ ২০২৬
সকালে গরম পানি খাওয়া কি সত্যিই শরীরের জন্য ভালো?
  • ২৮ মার্চ ২০২৬
আইপিএল দেখা নিয়ে সুখবর
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence