দাবদাহে মাধ্যমিকের প্রাথমিক শাখার ক্লাস বন্ধের ঘোষণা

০৫ জুন ২০২৩, ০৬:৪৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM

© প্রতীকী ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাসও আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা বিভাগ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ আজ সোমবার এ সিদ্ধান্ত জানিয়েছেন।

এ বিষয়ে অধ্যাপক নেহাল আহমেদ জানিয়েছেন, ৭ জুন থেকে অর্ধবার্ষিকী মূল্যায়ন ও পরীক্ষা থাকায় মাধ্যমিক স্তরে শিক্ষা কার্যক্রম চালু থাকবে। তবে মাধ্যমিক স্তরের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশই ফেল

দেশজুড়ে চলমান এ দাবদাহের কারণে এর আগে গতকাল দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত মোট চার দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

তবে গতকাল শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ করার পর অন্যান্য বিদ্যালয় করবে কি না তা নিয়ে প্রশ্ন ওঠে। অবশ্য কোনো কোনো বেসরকারি বিদ্যালয় সরকারি সিদ্ধান্ত ছাড়াও নিজেরাই ছুটি ঘোষণা করে। গরমের কারণে বিশেষ এ ছুটির পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ও থাকছে।

জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬