প্রধানমন্ত্রীর হাত থেকে পদক চাওয়ায় শিক্ষকদের বরখাস্তের ঘটনা তদন্তের নির্দেশ

৩০ মে ২০২৩, ০৯:৩৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ AM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

প্রতিমন্ত্রীর পরিবর্তে প্রধানমন্ত্রীর কাছ থেকে শিক্ষা সপ্তাহের পদক নিতে চেয়েছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন শিক্ষক। এর জেরে তাঁদের আগে কারণ দর্শানোর নোটিশ না দিয়েই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। পরে নোটিশ দেওয়া হলেও বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে জানানো হয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে।

এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। গত ২১ মে প্রতিমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। পরে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। গত রোববার একজন উপসচিবের স্বাক্ষরিত পত্রে এ নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের কেউ কথা বলতে রাজি হননি। 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিদেশে থাকায় তার বক্তব্যও জানা যায়নি। প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রাথমিক শিক্ষা সপ্তাহের পদক নেওয়ার আগ্রহ প্রকাশ করেন রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার। তিনি বলেন, সাময়িক বরখাস্তের পরে গত বৃহস্পতিবার দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অপর দুই শিক্ষক হলেন, রাজবাড়ীর বালিয়াকান্দির স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম ও জয়পুরহাটের ক্ষেতলালের হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুবর রহমান।

তিন শিক্ষককে গত ১৮ মে সাময়িক বরখাস্ত করা হয়। এর মধ্যে দুজন পদকপ্রাপ্ত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে ঢাকা, রাজবাড়ী ও জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস বরখাস্তের আদেশ জারি করে। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আচরণ পরিপন্থী কাজের জন্য তিন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬
এনআইডি বানানোর কথা বলে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; ছাত্রদ…
  • ০১ আগস্ট ২০২৬
কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • ০১ আগস্ট ২০২৬