শিশুদের কেবল বইয়ের ভেতর বন্দি রাখা যাবে না: প্রতিমন্ত্রী জাকির

২৪ মে ২০২৩, ১১:৩২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ AM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন © ফাইল ছবি

শিশুদের কেবল বইয়ের ভেতর বন্দি করে রাখা যাবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেন, ভীতি নয়, শিশুদের জন্য প্রীতির পরিবেশ সৃষ্টি করতে হবে।

বুধবার (২৪ মে) বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিলনায়তনে আন্তঃপিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আলোচনা শেষে প্রতিমন্ত্রী ও সচিব প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

জাকির হোসেন বলেন, পড়া, পড়া আর পড়া শিশুদের জীবন থেকে নির্মল শৈশব কেড়ে নিচ্ছে। শৈশবের নির্মল আনন্দ থেকে বঞ্চিত হয়ে যেসব শিশু বেড়ে উঠছে, তাদের স্বাভাবিক বিকাশ হচ্ছে না। এ জন্য বর্তমান সরকার যে শিক্ষানীতি বাস্তবায়ন করছে, তা স্কুলে ভীতির পরিবর্তে শিশুদের জন্য প্রীতির পরিবেশ সৃষ্টি করবে। প্রতিটি স্কুল হবে আনন্দের রঙিন ফুল।

আরও পড়ুন: প্রাথমিকে আট হাজার স্কুল বন্ধ, শিক্ষার্থী কমেছে ১৪ লাখ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এসএম আনসারুজ্জামান। 

জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬