ঘূর্ণিঝড় মোখা

তিন বিভাগের প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

১৩ মে ২০২৩, ০৮:৩৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪২ AM

© প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় মোখার দরুন সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষা কেন্দ্র ও শিশু কল্যাণ ট্রাস্টের লার্নিং সেন্টারসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা এর কারণে চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও উপানুষ্ঠিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার এবং শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ আগামী ১৪ ও ১৫ মে বন্ধ থাকবে।

এ অবস্থায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও শিশু কল্যাণ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন  তিন বিভাগের বিদ্যালয় ও লার্নিং সেন্টারসমূহের শিক্ষা কার্যক্রম আগামী ১৪ ও ১৫ তারিখ বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। তবে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকগণ কর্মস্থলে অবস্থান করবেন এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, ভয়ে কর্মস্থলে যাচ্ছেন না…
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ, সিজিপিএ ৩.৫০ থাকলেই করা …
  • ০৫ নভেম্বর ২০২৬
ফেসবুকে চেয়েছিলেন ক্ষমা, না ফেরার দেশে সাবেক স্কুলশিক্ষক
  • ০৫ নভেম্বর ২০২৬
সহসাই হচ্ছে না এমপিওভুক্ত শিক্ষকদের বদলি
  • ০৫ নভেম্বর ২০২৬
ট্রাম্প কি আরও একটি অভিশংসন নিয়ে চিন্তিত?
  • ০৫ নভেম্বর ২০২৬
পে স্কেলের গ্রেডভিত্তিক বেতনের অসঙ্গতি দূর হচ্ছে, বিভিন্ন ভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950