প্রাথমিকে বদলির আবেদন নেওয়ার সুযোগ নেই

২৭ এপ্রিল ২০২৩, ০৮:৪৬ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
ক্লাস নিচ্ছেন প্রাথমিক

ক্লাস নিচ্ছেন প্রাথমিক © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম চলতি বছরের জন্য শেষ হয়েছে। নতুন করে আবেদন নেওয়ার সুযোগ নেই।

বুধবার (২৬ এপ্রিল) প্রাথমিক অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপা.) নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সব পর্যায়ে অনলাইন শিক্ষক বদলি কার্যক্রম ২০২৩ এরই মধ্যে সম্পন্ন হওয়ায় বদলি সংক্রান্ত আবেদন গ্রহণের কোনো সুযোগ নেই।

প্রসঙ্গত, তদবির, ঘুষ বাণিজ্য ও শিক্ষকদের হয়রানি বন্ধ করতে প্রথমবারের মতো প্রাথমিক শিক্ষকদের বদলি অনলাইনে করা হয়।  প্রথম ধাপে আন্তঃউপজেলা, দ্বিতীয় ধাপে আন্তঃজেলা, এরপর আন্তঃবিভাগ বদলি কার্যক্রম শেষ করার পর সর্বশেষ আন্তঃসিটি কর্পোরেশন ও মহানগরে বদলির কার্যক্রম ঈদের আগে শেষ করা হয়েছে। 

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬