প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ শুরু কাল, পাবেন ৫ হাজার টাকা

২৮ মার্চ ২০২৩, ০৭:৩২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
ক্লাস নিচ্ছেন প্রাথমিক শিক্ষক

ক্লাস নিচ্ছেন প্রাথমিক শিক্ষক © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের ১০ দিনের ইনডাকশন প্রশিক্ষণ শুরু হবে আগামীকাল বুধবার (২৯ মার্চ)। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য শিক্ষখরা ৫ হাজার টাকা সম্মানী পাবেন।

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুর রহমান বিল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে ২৯১টি উপজেলা ও থানা রিসোর্স সেন্টারে প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্খদের ১০ দিনব্যাপী ৪৩৪টি ব্যাচে ইনডাকশন প্রশিক্ষণ দেয়ার প্রশাসনিক অনুমোদন রয়েছে। প্রশিক্ষণের বরাদ্দ ও ব্যয় মঞ্জুরী দেয়া হয়েছে। প্রশিক্ষণটি আগামী ২৯ মার্চ (বুধবার) শুরু করতে হবে। 

এ প্রশিক্ষণের সময়কাল ১০ দিন। প্রশিক্ষণ শুরু করার পর বিরতিহীনভাবে (জাতীয় দিবস ও সরকারি ছুটির দিন ছাড়া) প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থী সংখ্যা হবে সর্বনিম্ন ২০ জন এবং সর্বোচ্চ ২৫ জন। একই উপজেলা থেকে শিক্ষক পাওয়া না গেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে একই জেলার অন্য উপজেলা থেকে শিক্ষক ডেপুটেশন দেয়া যাবে। তাছাড়া ২০১৮ খ্রিষ্টাব্দের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত কোনো শিক্ষক ডিপিএড ও ইনডাকশন প্রশিক্ষণ গ্রহণ না করে থাকলে তাদেরকে এ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা যাবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ব্যাচ ও অংশগ্রহণকারীদের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষকরা এ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত হবেন না। প্রশিক্ষণ ম্যানুয়াল অনুসারে প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। 

ইউআরসি-টিআরসি ইন্সট্রাক্টররা প্রশিক্ষণ শুরুর আগেই প্রশিক্ষণ পরিচালনার প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে নির্ধারিত দিনে সরবরাহ করবেন। উপজেলা বা থানা শিক্ষা অফিসার প্রশিক্ষণ পরিকল্পনা অনুযায়ী ব্যাচের অংশগ্রহণকারীদের ডেপুটেশন দেবেন। উপজেলা শিক্ষা অফিসার শিক্ষকের নাম, পদবী ও অন্যান্য তথ্য পিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রি করে কেবলমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষককে ইনডাকশন প্রশিক্ষণার্থী হিসেবে মনোনয়ন দেবেন। পিইএমআইএস সফটওয়্যার এ এন্ট্রি করা ছাড়া প্রশিক্ষণে মনোনয়ন দেয়া যাবে না।’’

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬