স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে মালয়েশিয়ান সরকার

২৭ মে ২০২২, ০১:৫৯ PM
মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল স্কলারশিপ

মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল স্কলারশিপ © সংগৃহীত

স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে মালয়েশিয়ান সরকার। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপ নিয়ে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন। আবেদন শেষ হবে আগামী ১৫ জুন। 

পড়ুন নেতৃত্বের গুণাবলী সম্পন্ন শিক্ষার্থীদের ফেলোশিপ দিবে যুক্তরাষ্ট্র

‘মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল স্কলারশিপ (এমআইএস)’ এর আওতায় শিক্ষার্থীদের কোনো টিউশন ফি লাগবে না। এছাড়া প্রতিমাসে উপবৃত্তি হিসেবে ১ হাজার ৫০০ রিংগিত প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২০ হাজার টাকা। তবে কোনো ভ্রমণ খরচ বহন করা হবে না। মালয়েশিয়ান সরকার এ স্কলারশিপের অর্থায়ন করবে।

শিক্ষার্থীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বায়োটেকনোলজি, বিজ্ঞান এবং প্রকৌশল, কৃষি ও মৎস্য, অর্থনীতি ও ইসলামিক ফাইন্যান্স, বায়োসিকিউরিটি এবং ফুড সেফটি, ইউটিলিটি, পরিবেশ বিদ্যা, নার্সিং, মেডিসিন এবং ক্লিনিকাল ফার্মেসি নিয়ে পড়াশোনা করতে পারবেন।

এ স্কলারশিপের মাধ্যমে ইউনিভার্সিটি পেন্ডিডিকান সুলতান ইদ্রিস (ইউপিএসআই), ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু (ইউএমটি), ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ (ইউএমএস), ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম), ইউনিভার্সিটি সেন্স মালয়েশিয়া (ইউএসএম), ইউনিভার্সিটি পুত্র মালয়েশিয়া, ইউনিভার্সিটি মালয়া, ইউনিভার্সিটি টেকনোলজি মারা, ইউনিভার্সিটি ইসলাম আন্তরাবাংসা মালয়েশিয়া, ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া, ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া, ইউনিভার্সিটি তুন হুসেইন অন মালয়েশিয়া, ইউনিভার্সিটি টেকনিকাল মালয়েশিয়া মেলাকা, ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়া, ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং, ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক, ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিস, ইউনিভার্সিটি সুলতান জয়নাল আবিদীন, ইউনিভার্সিটি পেরতাহানান ন্যাশনাল মালয়েশিয়া, ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনাল, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলান্টান এবং ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস এ পড়াশোনা করতে পারবেন। 

আরও পড়ুন বিনা খরচে স্নাতকোত্তর পড়ুন হাজারো দ্বীপের দেশ অস্ট্রেলিয়ায়

সুযোগ-সুবিধাসমূহ:

* শিক্ষার্থীদের কোনো টিউশন ফি লাগবে না।
* প্রতিমাসে উপবৃত্তি হিসেবে ১ হাজার ৫০০ রিংগিত প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২০ হাজার টাকা। 
* বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ। 
* তবে ভ্রমণ খরচ এ স্কলারশিপের আওতাভূক্ত নয়।

যোগ্যতার মানদণ্ড:

* স্নাতকোত্তরের জন্য সর্বোচ্চ ৪০ বছর বয়সী হওয়া যাবে। 
*  পিএইচডির জন্য সর্বোচ্চ ৪৫ বছর বয়সী হওয়া যাবে। 
*  স্নাতকোত্তর ডিগ্রির জন্য আবেদনকারীদের অবশ্যই স্নাতকে সিজিপিএ ৩.৫ পেতে হবে।
* পিএইচডির জন্য আবেদনকারীদের স্নাতকোত্তরে অবশ্যই ন্যূনতম সিজিপিএ ৩.৫ পেতে হবে। 
* ইংরেজি দক্ষতা সনদ। 
* মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদ প্রদান করলেও হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

যুদ্ধে ইরান জিতছে, ট্রাম্প হারছেন: মার্কিন সিনেটর
  • ২৫ আগস্ট ২০২৬
খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দি ৩০ গ্রামের মানুষ
  • ২৫ আগস্ট ২০২৬
টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিরোধ, ‘পিটুনি’তে সাবেক ইউপি সদস্য …
  • ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬