আইইএলটিএস ছাড়াই ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে চীনের ডংহুয়া ইউনিভার্সিটি

১৩ মার্চ ২০২২, ১২:২৭ PM
ডংহুয়া ইউনিভার্সিটি, চীন

ডংহুয়া ইউনিভার্সিটি, চীন © সংগৃহীত

স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে চীনের ডংহুয়া ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মার্চ।

পড়ুন স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়

‘সাংহাই গভমেন্ট স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়াও মাসিক উপবৃত্তি, বিনামূল্যে থাকার ব্যবস্থা ও স্বাস্থ্যবীমা প্রদান করা হবে। এ স্কলারশিপ পেতে আইইএলটিএস বা টোয়েফল স্কোর লাগবে না।

স্নাতক ও পিএইচডির সময়সীমা ৪ বছর এবং স্নাতকোত্তরের সময়সীমা আড়াই থেকে ৩ বছর। প্রতিবছর ৪০ জনকে এ স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে।

ডংহুয়া বিশ্ববিদ্যালয় ১৯৫১ সালে চীনের সাংহাই শহরের কেন্দ্রস্থলে চায়না টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুন স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়

স্নাতকে যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে:

সাংহাই ইন্টারন্যাশনাল কলেজ অফ ফ্যাশন অ্যান্ড ইনোভেশন, ফ্যাশন অ্যান্ড আর্ট ডিজাইন ইনস্টিটিউট, স্কুল অফ বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, কলেজ অফ টেক্সটাইল সায়েন্স ইন্টারন্যাশনাল কালচারাল এক্সচেঞ্জ স্কুল, কলেজ অব মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ, কলেজ অফ ফরেন ল্যাঙ্গুয়েজ, মানবিক কলেজ, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল এবং সায়েন্স কলেজ।

স্নাতকোত্তরে যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে:

তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল, কলেজ অফ কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি, স্কুল অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন অ্যান্ড আর্ট ডিজাইন ইনস্টিটিউট, স্কুল অফ বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, টেক্সটাইল সায়েন্স কলেজ, কলেজ অব মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কলেজ অফ ফরেন ল্যাঙ্গুয়েজ, সায়েন্স কলেজ, মানবিক কলেজ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং মার্ক্সিজম কলেজ।

পিএইচডিতে যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে:

কলেজ অব মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, কলেজ অফ কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি, ফ্যাশন অ্যান্ড আর্ট ডিজাইন ইনস্টিটিউট, স্কুল অফ বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, টেক্সটাইল সায়েন্স কলেজ, মানবিক কলেজ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল ও সায়েন্স কলেজ।

সুযোগ-সুবিধাসমূহ:

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* বিনামূল্যে বাসস্থান।
* চিকিৎসা বীমা।
* মাসিক উপবৃত্তি হিসেবে স্নাতকে ২৫০০ ইউয়ান প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩৪ হাজার টাকা।
* স্নাতকোত্তরে ৩ হাজার ইউয়ান প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪১ হাজার টাকা।
* পিএইচডিতে ৩৫০০ ইউয়ান প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪৮ হাজার টাকা।

আবেদনের যোগ্যতা:

* নন-চাইনিজ নাগরিক হতে হবে।
* স্নাতকে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২৫ বছর।
* স্নাতকোত্তর প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।
* পিএইচ.ডি. প্রার্থীদের অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।
* একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে।
* রিকমেন্ডেশন লেটার দিতে হবে।
* আবেদনকারীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9