স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়

১০ মার্চ ২০২২, ০১:১৮ PM
কুইন মেরি বিশ্ববিদ্যালয়, লন্ডন

কুইন মেরি বিশ্ববিদ্যালয়, লন্ডন © সংগৃহীত

স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কুইন মেরি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ মে।

পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ডের এআইটি

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের ৯ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১০ লক্ষ ১৮ হাজার টাকা। এক বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে।

এ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা আইন নিয়ে পড়াশোনা করতে পারবেন।

কুইন মেরি ইউনিভার্সিটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এটি ফেডারেল ইউনিভার্সিটি অফ লন্ডনের সদস্য প্রতিষ্ঠান।
১৭৮৫ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন মার্চে শেষ হচ্ছে যেসব স্কলারশিপের সময়সীমা

সুযোগ-সুবিধাসমূহ:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* শিক্ষার্থীদের ৯ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১০ লক্ষ ১৮ হাজার টাকা।
* আইন নিয়ে পড়াশোনা করতে পারবেন।

আবেদনের যোগ্যতা:

* বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* স্নাতকে কমপক্ষে ৩.২ সিজিপিএ পেতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৭ পেতে হবে।
* ১০০০ শব্দের ব্যাক্তিগত বিবৃতি।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।

বিশ্বমঞ্চে বাংলাদেশের কিশোরদের বাজিমাত, পুরস্কারে ভাসাল বাফ…
  • ০৩ নভেম্বর ২০২৬
পুলিশে বড় রদবদল, এসআরবি নতুন ডিজি ফারুক আহমেদ
  • ০৩ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা! যা বললেন তিন বিশ্বব…
  • ০৩ নভেম্বর ২০২৬
এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, দেখুন এখানে
  • ০৩ নভেম্বর ২০২৬
একদিনেই বাড়ল ৮৫০ কোটি ডলার, এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির…
  • ০৩ নভেম্বর ২০২৬
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950