হার্ভার্ডের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম-এ অংশগ্রহণের সুযোগ

১৩ মার্চ ২০২২, ০৮:০৫ AM
অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম

অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম © সংগৃহীত

অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম-এ অংশগ্রহণের সুযোগ দিচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। বাংলাদেশসহ মোট ১৩৫ টি দেশের সামাজিক এবং আর্থিক প্রতিকূলতা নিয়ে বেড়ে উঠা শিক্ষার্থীরা আবেদন করতে পাারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ মার্চ।

পড়ুন বিনা খরচে জাপানে ইন্টার্নশিপের সুযোগ

আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা এ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন। ১৮ থেকে ২৬ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ুয়া কিংবা শেষ করেছেন এমন শিক্ষার্থীরা আবেদনের যোগ্য। এছাড়া আবেদনকারীকে পরিবারের প্রথম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এমন শিক্ষার্থী হতে হবে।

এ প্রেগ্রামের মাধ্যমে সারা বিশ্বের অন্যান্য অ্যাস্পায়ার শিক্ষার্থীদের সাথে সংযোগ তৈরির সুযোগ রয়েছে। এ প্রোগ্রামের জন্য আর্থিক অনুদান দেয়া হবে।

আরও পড়ুন ৩ মাসের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউনূস সেন্টার

সুযোগ-সুবিধাসমূহ:

* সারা বিশ্বের অন্যান্য অ্যাস্পায়ার শিক্ষার্থীদের সাথে সংযোগ তৈরির সুযোগ।
* বিশ্বমানের একাডেমিক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স-এ অংশ নেয়ার সুযোগ।
* হার্ভার্ডসহ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস।
* উচ্চশিক্ষার জন্য আর্থিক অনুদান।
* দুনিয়াজুড়ে মেধাবী তরুণ-তরুণীদের সাথে নেটওয়ার্কিং এর সুযোগ।
* আইডিয়া বাস্তবায়নের জন্য ফান্ড।
* বহারিক দক্ষতা-নির্মাণ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ।

আবেদনের যোগ্যতা:

* আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী।
* বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে।
* যারা তাদের পরিবারের প্রথম কেউ যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।

 

কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950