বিনা খরচে জাপানে ইন্টার্নশিপের সুযোগ

১২ মার্চ ২০২২, ১২:৩৭ PM
ওকিনাওয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি

ওকিনাওয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি © সংগৃহীত

দুই থেকে ছয় মাস মেয়াদী ইন্টার্নশিপের সুযোগ ‍দিচ্ছে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি)। বাংলাদেশি ও যে কোনো জাতীয়তার শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদেনের শেষ সময় আগামী ১৫ এপ্রিল।

পড়ুন ৩ মাসের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউনূস সেন্টার

ওআইএসটি ইন্টার্নশিপের আওতায় শিক্ষার্থীদের কোনো খরচ লাগবে না। বিমানে আসা-যাওয়ার খরচ, মাসিক উপবৃত্তি, চিকিৎসা বীমা, ফ্রি ভিসা সাপোর্ট ও আবাসন ব্যবস্থা করা হবে। জাপানের শিক্ষা মন্ত্রণালয় অর্থায়ন করবে।

স্নাতক শেষ দুই বছর ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, নিউরোসায়েন্স, গণিত, কম্পিউটেশনাল সায়েন্স, এনভায়রনমেন্টাল, ইকোলজিক্যাল অ্যান্ড মেরিন সায়েন্স, বিজ্ঞান, প্রকৌশল এবং মেডিকেল বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ুয়া শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের সুযোগ পাবেন।

আরও পড়ুন তরুণ উদ্যোক্তাদের ফেলোশিপের সুযোগ দিচ্ছে জার্মানি

সুযোগ-সুবিধাসমূহ:

* বিমানে আসা-যাওয়ার খরচ।
* বিনামূল্যে চিকিৎসা বীমা।
* ফ্রি ভিসা সাপোর্ট।
* আবাসন ব্যবস্থা।
* মাসিক উপবৃত্তি।

আবেদনের যোগ্যতা:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

* ৪০০ শব্দের একটি স্টেটমেন্ট অব পারপাজ।
* সুপারিশ লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬