৩ মাসের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউনূস সেন্টার

১১ মার্চ ২০২২, ০২:৩৪ PM
ইউনুস সেন্টার।

ইউনুস সেন্টার। © সংগৃহীত

তিন মাস মেয়াদী ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউনুস সেন্টার। স্নাতকে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২০ মার্চ।

পড়ুন তরুণ উদ্যোক্তাদের ফেলোশিপের সুযোগ দিচ্ছে জার্মানি

করোনা মহামারীর কারণে অনলাইনেই এ ইন্টার্নশিপ সম্পন্ন হতে পারে। শিক্ষার্থীদের ১২ হাজার টাকা প্রদান করা হবে।

যে কোনো বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। শুক্র ও শনিবার ব্যাতিত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মোট ৮ ঘন্টা সময় দিতে হবে। মিরপুরের অফিসে শারীরিক বা ভার্চ্যুয়াল মাধ্যমে এ ইন্টার্নশিপের সুযোগ দেয়া হবে।

ইউনূস সেন্টার ঢাকায় অবস্থিত। বাংলাদেশের সামাজিক ব্যবসা সম্পর্কিত বিষয়গুলির জন্য একটি থিঙ্ক ট্যাঙ্ক। এটি দারিদ্র্য বিমোচন ও স্থায়িত্বের ক্ষেত্রে কাজ করে। এটি 'প্রাথমিকভাবে প্রফেসর ইউনূসের দর্শনের প্রচার ও প্রসারের লক্ষ্যে, সামাজিক ব্যবসার উপর বিশেষ মনোযোগ দিয়ে থাকে।

আরও পড়ুন তরুণ শিক্ষকদের ৬ সপ্তাহের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র

সুযোগ-সুবিধাসমূহ:

* ভ্রমণ খরচ বাবদ ১২ হাজার টাকা প্রদান করা হবে।
* যে কোনো বিষয়ে স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থী আবেদনের যোগ্য।

আবেদনের যোগ্যতা:

* স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থী।
* ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড।
* ইংরেজিতে বলা ও লেখার দক্ষতা।
* মাইক্রোসফট অফিস সম্পর্কে ভালো পারদর্শী।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। প্রথমে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পেতে ক্লিক করুন এখানে। এরপর আবেদনকরীকে সিভি এবং আবেদন ফরম [email protected] এ ঠিকানায় পাঠাতে হবে। বিস্তারিত জানতে পড়ুন।

কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950