স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের স্প্রিংফিল্ড কলেজ

২৬ নভেম্বর ২০২১, ১০:১৮ AM
স্প্রিংফিল্ড কলেজ, যুক্তরাষ্ট্র

স্প্রিংফিল্ড কলেজ, যুক্তরাষ্ট্র © সংগৃহীত

স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের স্প্রিংফিল্ড কলেজ। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ জানুয়ারি।

‘প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ’ এর আওতায় প্রতি বছর শিক্ষার্থীদের ২২ হাজার ডলার করে প্রদান করা হবে। স্প্রিংফিল্ড বিশ্ববিদ্যালয় এর যে কোনো বিষয় নিয়ে অধ্যায়ন করা যাবে। মেধার ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে। জিপিএ ৩.২ থেকে ৩.৪৯ পাওয়া শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। চার বছরে মোট ৮৮ হাজার ডলার প্রদান করা হবে।

প্রিংফিল্ড কলেজ যুক্তরাষ্ট্রের একটি প্রাইভেট কলেজ। ১৮৯১ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এ স্থানটিকে বাস্কেটবলের জন্মস্থান বলা হয়।

সুবিধাসমূহ:

* বিশ্ববিদ্যালয়টির যে কোনো বিষয়ে ভর্তি হওয়া যাবে।
* প্রতি বছর ২২ হাজার ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৯ লক্ষ টাকা।
* ৪ বছরে মোট ৮৮ হাজার ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৭৫ লক্ষ টাকা।
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

যোগ্যতা:

* আবেদনকারীদের অবশ্যই ৩.২ জিপিএ অর্জন করতে হবে।
* বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬ স্কোর তুলতে হবে অথবা টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৬৯ পেতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন।

‘বাংলাদেশ-শ্রীলঙ্কার দিকে তাকান’, মোদিকে সতর্ক করে দিলেন সো…
  • ২৫ অক্টোবর ২০২৬
বিএনপির কার্যালয়ই ‘সার গুদাম’, ডিলারশিপ পেলেন নেতার ভাই
  • ২৫ অক্টোবর ২০২৬
মানিক পশারীর লাশ দাফন-জানাজায় জামায়াতের বাধা নিয়ে যা বললেন …
  • ২৫ অক্টোবর ২০২৬
ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ এই নয় যে, জবাবদিহিতার ঊর্ধ্বে থা…
  • ২৫ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবর ঘিরে জামায়াতের দুই দিনের কর্মসূচি
  • ২৫ অক্টোবর ২০২৬
ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬