ফেলোশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি

১২ নভেম্বর ২০২১, ০৩:২৬ PM
ইয়েল ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র

ইয়েল ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র © সংগৃহীত

মরিস আর. গ্রিনবার্গ ওয়ার্ল্ড ফেলোশিপ প্রোগ্রামের সুযোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষর্থীরা এ ফেলোশিপে অংশগ্রহণ করতে পারবে। তবে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না। আবেদনের শেষ সময় আগামী ৮ ডিসেম্বর।

৪ মাসব্যাপী এ ফেলোশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিমান খরচ, আবাসন খরচ, জীবনযাত্রার খরচ ও স্বাস্থ্য বীমাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। টোয়েফল বা আইইএলটিএস এর প্রয়োজনীয়তা নেই। তবে ইংরেজীতে ভালো দক্ষতা থাকতে হবে।

সুযোগ-সুবিধাসমূহ:

* বিমানে আসা-যাওয়ার খরচ।
* জীবনযাত্রার খরচ।
* আবাসন খরচ।
* স্বাস্থ্য বীমা।
* কোনো আবেদন ফি লাগবে না।

আবেদনের শর্তাবলী:

* স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
* সর্বনিম্ন পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
* বয়সের কোনো সময়সীমা নেই।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন
বিস্তারিত জানতে পড়ুন

সাত দিন ধরে নিখোঁজ থাকার পর খোঁজ মিলল জবি শিক্ষার্থীর 
  • ২৫ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্…
  • ২৫ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হলেই ফাইনালে ওঠে আর্জেন্টিনা!
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৫ জুন ২০২৬
২ বছর পর চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
  • ২৫ জুন ২০২৬
১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট
  • ২৫ জুন ২০২৬