এমবিএ প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের গ্লাসগো ইউনিভার্সিটি, করুন আবেদন

১৬ আগস্ট ২০২৬, ০৮:০১ PM
যুক্তরাজ্যে স্কলারশিপে এমবিএ করতে চাইলে আবেদন করুন দ্রুতই

যুক্তরাজ্যে স্কলারশিপে এমবিএ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় এমবিএ প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগো। ২০২৬ সালের সেপ্টেম্বর সেশনের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। "গ্লাসগো এমবিএ স্কলারশিপ" এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ করবে। আবেদন করার কোনো আনুষ্ঠানিক শেষ তারিখ নেই। তবে তহবিল সীমিত ও ধারাবাহিকভাবে প্রদান করা হয় বলে যত দ্রুত সম্ভব আবেদনের পরামর্শ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

ইউনিভার্সিটি অব গ্লাসগোর এমবিএ প্রোগ্রাম আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও শিক্ষার্থীদের নেতৃত্ব, কৌশলগত চিন্তাভাবনা ও ব্যবসা রূপান্তরের দক্ষতা অর্জনে সহায়তা করে। এই বৃত্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি অসাধারণ প্রার্থীদের জন্য প্রোগ্রামটিকে আরও সহজলভ্য করতে চায়, যাঁরা বৃত্তি ছাড়া নিজেদের পড়াশোনার ব্যয় বহন করতে পারেন না।

আবেদনের যোগ্যতা

*বৃত্তির জন্য বিবেচিত হতে প্রার্থীদের ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। সাধারণত প্রথম শ্রেণির অনার্স ডিগ্রি বা পেশাগত ভালো রেকর্ড থাকতে হবে;

*প্রার্থীদের ইংরেজি ভাষার শর্ত (আইইএলটিএস) পূরণ করতে হবে;

*মূল্যায়নের সময় আবেদনকারীর আর্থিক অবস্থা বিবেচনায় নেওয়া হতে পারে;

আবেদনে গুরুত্বপূর্ণ তথ্য হলো, শুধু যাঁরা ইতোমধ্যে এমবিএ প্রোগ্রামে আবেদন করেছেন তাঁরাই এ বৃত্তির জন্য আবেদন জমা দিতে পারবেন। বৃত্তির আবেদন ফরম এবং এমবিএ সাক্ষাৎকারের ভিত্তিতে আবেদনগুলো পর্যালোচনা করা হয়। 

আরও পড়ুন: জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। প্রথমে প্রার্থীদের ইউনিভার্সিটি অব গ্লাসগোর অনলাইন সিস্টেমের মাধ্যমে এমবিএ আবেদন সম্পন্ন করতে হবে। এমবিএ সাক্ষাৎকারের ফলাফল এবং শর্তযুক্ত বা নিঃশর্ত অফার পাওয়ার পর, তাঁরা অ্যাপ্লিক্যান্ট সেলফ-সার্ভিস পোর্টালের মাধ্যমে বৃত্তির আবেদন ফরম জমা দিতে পারবেন।

এমবিএ প্রোগ্রাম ও বৃত্তির বিষয়ে জানতে ব্যবসায় অনুষদের ভর্তিসংক্রান্ত দলের সঙ্গে নিম্নোক্ত ই–মেইল এর মাধ্যমে যোগাযোগ করতে হবে। 
[email protected] 

বৃত্তির যোগ্যতা–সম্পর্কিত নানা প্রশ্ন  [email protected]–তে পাঠাতে পারবেন আগ্রহীরা।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই বৃত্তি কর্মসূচির লক্ষ্য যত বেশি সম্ভব স্ব-অর্থায়িত শিক্ষার্থীকে সহায়তা করা। যোগ্য আবেদনকারীদের সাক্ষাৎকারের পাঁচ কর্মদিবসের মধ্যে সাধারণত বৃত্তির ব্যাপারে সিদ্ধান্ত জানানো হয়।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬