এডিবি-জাপান স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ জাপানে, করুন আবেদন

১১ জুলাই ২০২৬, ১১:৫৩ PM
এডিবি-জাপান স্কলারশিপে জাপানে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

এডিবি-জাপান স্কলারশিপে জাপানে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় বিনা মূল্যে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সূর্যোদয়ের দেশ জাপান। স্কলারশিপটির কেতাবি নাম ‘এডিবি স্কলারশিপ’। এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) এর সব সদস্য দেশের নাগরিকেরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ ডিসেম্বর ২০২৭।

এডিবি স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে জাপান সরকার প্রতি বছর ৩০০ টিরও বেশি বৃত্তি দিয়ে থাকে। শিক্ষার্থীরা এনভায়রনমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল স্টাডিজ, সাসটেইনেবিলিটি সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পাবলিক পলিসি, আরবান ইঞ্জিনিয়ারিং, হিউম্যান অ্যান্ড ইঞ্জিনিয়ার্ড এনভায়রনমেন্ট স্টাডিজ, স্বাস্থ্যবিজ্ঞান, পরিবেশ ব্যবস্থাপনা বিভাগ, সমুদ্রবিজ্ঞানসহ পছন্দের বিভিন্ন বিভাগে ভর্তি হতে পারবেন।

জাপানের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় হচ্ছে টোকিও বিশ্ববিদ্যালয় (The University of Tokyo)। বিশ্ববিদ্যালয়টি ১৮৭৭ সালে মেইজি সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছিলো। জাপানের অন্যতম বিখ্যাত শহর টোকিও শহরের বাঙ্কিওতে অবস্থিত টোকিও বিশ্ববিদ্যালয়। 

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ব্যয় ও হাউজিং ভাতা প্রদান করবে;

*এছাড়া থাকবে স্বাস্থ্য, ভ্রমণ ও বই ভাতা এবং নির্দেশনামূলক উপকরণ;

*থিসিস বা গবেষণার জন্য বিশেষ অনুদান;

আরও পড়ুন: ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকে পড়াশোনার সুযোগ কানাডায়, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*এডিবিভুক্ত দেশের নাগরিক হতে হবে;

*স্নাতক বা সমমানের একটি ডিগ্রি থাকতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*আবেদনের সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। তবে সিনিয়র অফিশিয়াল ও ব্যবস্থাপক পর্যায়ের প্রার্থীর
ক্ষেত্রে এই বয়সসীমা ৪৫ পর্যন্ত হতে পারে;

*ডিগ্রি শেষ হওয়ার পরে প্রার্থীকে অবশ্যই দেশে ফিরে আসতে রাজি থাকতে হবে;

আরও পড়ুন: টিউশন ফি ও জীবনযাত্রার খরচসহ অক্সফোর্ডে উচ্চশিক্ষার সুযোগ

প্রয়োজনীয় কাগজপত্র

*পূরণ করা আবেদন ফরম;

*ফিল্ড অব স্টাডি ও গবেষণা পরিকল্পনা;

*অফিশিয়াল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*স্নাতক সমাপ্তির সনদ (অফিশিয়াল কপি);

*দুটি সুপারিশপত্র;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের পদ্ধতি

১. আবেদনের সকল শর্ত পূরণ করতে হবে।

২. সুপারভাইজার নির্বাচন করতে হবে।

৩. নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পূর্ণ আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

৪. বিশ্ববিদ্যালয় ডিসেম্বর–ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীদের যোগ্যতা যাচাই করবে।

৫. মে ২০২৭–এ এডিবি নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে।

৬. নির্বাচিত প্রার্থীদের সব কাগজপত্রের মূল কপি জমা দিতে হবে।

৭. চূড়ান্ত নির্বাচিত শিক্ষার্থীরা ১ অক্টোবর ২০২৭ থেকে শরৎ সেমিস্টারে ভর্তি হবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ ডিসেম্বর ২০২৭।

নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে সেনাসদস্য হত্যা: এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950