ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকে পড়াশোনার সুযোগ কানাডায়, করুন আবেদন

১১ জুলাই ২০২৬, ০৯:৫৪ PM
কানাডায় স্কলারশিপে স্নাতকে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

কানাডায় স্কলারশিপে স্নাতকে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ম্যাপল পাতার দেশ কানাডা। দেশটির টরন্টো ইউনিভার্সিটি কর্তৃক প্রদত্ত "লেস্টার বি পিয়ারসন" স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই সুযোগ প্রদান করা হবে। বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৬ নভেম্বর ২০২৬।

গবেষণা, আধুনিক পাঠ্যক্রম, উন্নত জীবনমান ও বিশ্বমানের শিক্ষাব্যবস্থার জন্য কানাডার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি। বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তের শিক্ষার্থীদের কাছে এখানকার উচ্চশিক্ষা সনদ অত্যন্ত মূল্যবান। এই দেশে অবস্থিত অধিকাংশ বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাংকিংয়ে জায়গা করে নিয়েছে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুবিধাও প্রদান করে থাকে।

টরন্টো বিশ্ববিদ্যালয় কানাডার অনটারিও রাজ্যে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। ১৮২৭ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধা

*যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে;

*পাঠ্যবই সরবরাহ করা হবে;

*স্বাস্থ্যবিমা;

*আবাসনের ব্যবস্থা;

আরও পড়ুন: টিউশন ফি ও জীবনযাত্রার খরচসহ অক্সফোর্ডে উচ্চশিক্ষার সুযোগ

আবেদনের যোগ্যতা

*স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে;

*ইংরেজি মাধ্যেমে পড়াশোনা থাকলে ইংরেজি দক্ষতা পরীক্ষা দিতে হবে না;

*ডুয়োলিঙ্গ ইংরেজি টেস্ট গ্রহণযোগ্য;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

স্কলারশিপের আবেদন করার আগে U of T-এর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৬ নভেম্বর ২০২৬।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬