হার্ভার্ড ইউনিভার্সিটির র‍্যাডক্লিফ ইনস্টিটিউটে ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ, করুন আবেদন

১৮ জুন ২০২৬, ০৭:৫১ PM
হার্ভার্ড ইউনিভার্সিটিতে ফেলোশিপে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীরা করুন আবেদন

হার্ভার্ড ইউনিভার্সিটিতে ফেলোশিপে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীরা করুন আবেদন © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি বিশ্বের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ পাওয়া অনেকটাই দূরুহ। তবে বিশ্বের প্রাচীনতম এ বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ নিয়ে সহজেই পড়তে পারবেন যে কেউ। ফেলোশিপের মাধ্যমে পড়তে গেলে লাগবে না কোনো বাড়তি অর্থ। কেননা ফেলোশিপে রয়েছে বৃত্তির সুযোগ। এ ফেলোশিপ দেবে হার্ভার্ড ইউনিভার্সিটির র‍্যাডক্লিফ ইনস্টিটিউট। ফেলোশিপের জন্য বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত মানবিক, সামাজিক বিজ্ঞান ও ক্রিয়েটিভ আর্টসের প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞান, গণিত ও ইঞ্জিনিয়ারিংয়ে আগ্রহীরা আবেদন করতে পারবেন ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

 সুযোগ-সুবিধা

*নির্বাচিত ফেলোদের ৭৮,০০০ মার্কিন ডলার স্টাইপেন্ড প্রদান করা হবে; 

*গবেষণা বা প্রকল্প ব্যয়ের জন্য অতিরিক্ত ৫,০০০ মার্কিন ডলার দেওয়া হবে;

*অফিস বা স্টুডিও স্পেস ব্যবহারের সুযোগ থাকবে এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও অন্যান্য একাডেমিক সুবিধা ব্যবহার করা যাবে;

*পেশাগত উন্নয়ন ও নেটওয়ার্কিং কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ থাকবে;

*প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যসেবা সহায়তা দেওয়া হবে;

*আবাসন, স্থানান্তর (Relocation) ও শিশু পরিচর্যা সহায়তার জন্য অতিরিক্ত অর্থায়নের সুযোগ রয়েছে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকের সুযোগ যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটিতে, করুন আবেদন

ফেলোশিপের সময়সীমা

৯ মাস মেয়াদি এ ফেলোশিপ প্রোগ্রামে ফেলোরা সেপ্টেম্বর ২০২৭–এ প্রোগ্রাম শুরু করে শেষ করবেন ২০২৮ সালের মে মাসে। নির্বাচিত ফেলোদের এ সময় যুক্তরাষ্ট্রের কেমব্রিজ/বোস্টন এলাকায় অবস্থান করতে হবে।

আবেদনের যোগ্যতা

মানবিক ও সামাজিক বিজ্ঞানের আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরেট ডিগ্রি ফেলোশিপ শুরুর কমপক্ষে চার বছর আগে সম্পন্ন হতে হবে। পাশাপাশি একটি মনোগ্রাফ অথবা রেফারিড জার্নাল বা সম্পাদিত গ্রন্থে কমপক্ষে দুটি প্রকাশনা থাকতে হবে।

অন্যদিকে বিজ্ঞান, প্রকৌশল ও গণিতের আবেদনকারীদেরও সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরেট ডিগ্রি কমপক্ষে চার বছর আগে অর্জন করতে হবে এবং রেফারিড জার্নালে অন্তত পাঁচটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে।

আরও পড়ুন: স্কলারশিপে পড়াশোনার সুযোগ বোস্টন ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

আগ্রহীরা র‍্যাডক্লিফ ফেলোশিপের অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি পাওয়া যাবে র‍্যাডক্লিফ ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে। 

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ

মানবিক, সামাজিক বিজ্ঞান ও ক্রিয়েটিভ আর্টস: আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬;

বিজ্ঞান, গণিত ও ইঞ্জিনিয়ারিং: আগামী ১ অক্টোবর ২০২৬।

শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি রোগী কমায় দিশেহারা কলকাতার হাসপাতালগুলো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9