স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সিডনি ইউনিভার্সিটিতে, করুন আবেদন

১০ জুন ২০২৬, ০৩:৫৫ PM
সিডনি ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

সিডনি ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটি। গবেষণাভিত্তিক মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নে আগ্রহী শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬। 

প্রতি বছর স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন ডিগ্রির জন্য এ স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। সাধারণত মাস্টার্সের জন্য দুই বছর ও পিএইচডির জন্য সর্বোচ্চ চার বছরের এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে।

সিডনি ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ওশেনিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস ক্যাম্পারডাউন ও ডার্লিংটন শহরতলিতে অবস্থিত। ১৬টি অনুষদ ও স্কুল নিয়ে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

সুযোগ–সুবিধা

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, আবাসন ব্যবস্থাসহ, মাসিক হাতখরচ, গবেষণামূলক কাজের জন্য প্রয়োজনীয় খরচ সব মিলিয়ে বছরে ৪২,৭৫৪ অস্ট্রেলিয়ান ডলার প্রদান করা হবে। 

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির পিসা ইউনিভার্সিটি, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*অ্যাকাডেমিকভাবে ভালো ফলাফল থাকতে হবে ও গবেষণা পরিচালনার যোগ্যতা থাকতে হবে;

*বর্তমানে সিডনি বিশ্ববিদ্যালয় থেকে গবেষণাভিত্তিক মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে ভর্তির অফার লেটার থাকতে হবে;

আরও পড়ুন: বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬।

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: তদন্তে ৩০টির বেশি সুপারিশ, বা…
  • ২১ জুলাই ২০২৬
আন্দোলনের সময় গুপ্তদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি: তারেক রহ…
  • ২১ জুলাই ২০২৬
‘গুপ্ত’ শব্দটি ব্যবহার করলেই সাধারণ মানুষও চিনে তারা কারা: …
  • ২১ জুলাই ২০২৬
গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১
  • ২০ জুলাই ২০২৬
আন্দোলন শরিক নেতাদের কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর
  • ২০ জুলাই ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তিতুমীর কলেজে শিক্ষার্থীদের বিক্…
  • ২০ জুলাই ২০২৬