উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির পিসা ইউনিভার্সিটি, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

০২ জুন ২০২৬, ০৬:০২ PM
ইতালিতে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনে

ইতালিতে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনে © সংগৃহীত

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপ দিচ্ছে ইতালির অন্যতম প্রাচীন ও স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব পিসা। ইতালিয়ান সরকারের সহায়তায় পরিচালিত এ কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। আবেদনের জন্য কোনো ফি প্রয়োজন নেই। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী সেপ্টেম্বর ২০২৬। 

১৩৪৩ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব পিসা ইতালির অন্যতম শীর্ষ পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। গবেষণাভিত্তিক শিক্ষা ও দীর্ঘ ঐতিহ্যের কারণে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে পরিচিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ২০টি বিভাগ রয়েছে। এখানকার উল্লেখযোগ্য শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গ্যালিলিও গ্যালিলি, পদার্থবিজ্ঞানী এনরিকো ফার্মি ও গণিতবিদ ভিটো ভলতেরা অন্যতম।

সুযোগ-সুবিধা

ইউনিভার্সিটি অব পিসার বিভিন্ন বৃত্তির কিছু বিশ্ববিদ্যালয় নিজে অর্থায়ন করে, আবার কিছু ইতালিয়ান সরকারের সহায়তায় পরিচালিত হয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ শিক্ষার্থীদের জন্য বছরে প্রায় ২ হাজার ৪০০ ইউরো অনুদান দেওয়া হবে। এই অর্থ শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক ব্যয়ে সহায়তা করবে।

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

যেসব স্কলারশিপ পাওয়া যাবে

বিশ্ববিদ্যালয় ও ইতালিয়ান সরকারের সহায়তায় বিভিন্ন ধরনের স্কলারশিপ দেওয়া হবে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য:

*ইউএনআইপিআই স্কলারশিপ;

*ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় স্কলারশিপ;

*ইনভেস্ট ইয়োর ট্যালেন্ট ইন ইতালি স্কলারশিপ;

*ডিএসইউ স্কলারশিপ;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*ইউনিভার্সিটি অব পিসার কোনো ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়নের সুযোগ স্নাতকোত্তরে

আবেদনপদ্ধতি

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: আগামী সেপ্টেম্বর ২০২৬।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9