স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ চীনে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

২২ মে ২০২৬, ০৬:০৫ PM
চীনে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

চীনে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন। চীনের ‘হুবেই গভর্নমেন্ট স্কলারশিপ-২০২৬’-এর আওতায় নির্বাচিত মেধাবীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ জুন ২০২৬। 

সুযোগ-সুবিধা

*বিশ্ববিদ্যালয়ভেদে টিউশন ফি সম্পূর্ণ বা আংশিক মওকুফ করা হতে পারে;

*আবাসন-সুবিধা;

*চিকিৎসাবিমা;

*জীবনযাত্রার ব্যয়ের জন্য বার্ষিক ভাতা প্রদান করা হবে;

*স্নাতক পর্যায়ে বার্ষিক ১০ হাজার ইউয়ান, স্নাতকোত্তরে ১৫ হাজার ও পিএইচডিতে ২০ হাজার ইউয়ান প্রদান করা হবে;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

প্রয়োজনীয় কাগজপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অনলাইন আবেদন ফরম;

*বৈধ পাসপোর্ট;

*অ্যাকাডেমিক সব ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র;

*সুপারিশপত্র;

*পার্সোনাল স্টেটমেন্ট;

*মেডিকেল ফিটনেস সার্টিফিকেট;

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন ডেকিন ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনের যোগ্যতা

*যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তরের জন্য স্নাতক ও পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*স্নাতকে ২৫ বছর, স্নাতকোত্তরে ৩০ বছরের কম এবং পিএইচডিতে ৩৫ বছরের কম বয়স হতে হবে;

আরও পড়ুন: ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়নের সুযোগ স্নাতকোত্তরে

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুন ২০২৬।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬