গবেষণায় ফেলোশিপ দিচ্ছে সুইজারল্যান্ড, করুন আবেদন

২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৪ PM
সুইজারল্যান্ড ইটিএইচ পোস্ট ডক্টরাল ফেলোশিপে গবেষণা করতে চাইলে করুন আবেদন

সুইজারল্যান্ড ইটিএইচ পোস্ট ডক্টরাল ফেলোশিপে গবেষণা করতে চাইলে করুন আবেদন © সংগৃহীত

ইউরোপের কেন্দ্রস্থলে অন্যতম সেরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হলো ইটিএইচ জুরিখ ইউনিভার্সিটি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে পোস্ট ডক্টরাল প্রোগ্রামে গবেষণার সুযোগ দিচ্ছে এ ইউনিভার্সিটি। “ইটিএইচ পোস্ট ডক্টরাল ফেলোশিপ ২০২৬”-গবেষকদের এই ফেলোশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের গবেষকরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ সেপ্টেম্বর ২০২৬।

ইউরোপের কেন্দ্রস্থলে অন্যতম সেরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হলো ইটিএইচ জুরিখ ইউনিভার্সিটি।ইটিএইচ জুরিখ, সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একে Swiss Federal Institute of Technology নামেও ডাকা হয়। এর মূল জার্মান নাম হচ্ছে Eidgenössische Technische Hochschule Zürich (ETHZ)। এই প্রতিষ্ঠানটি সরাসরি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় অর্থনৈতিক সম্পর্ক, শিক্ষা ও গবেষণা অধিদপ্তরের অধিভুক্ত।

বৈজ্ঞানিক সম্প্রদায় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে একটি দৃঢ় বন্ধন তৈরি করার উদ্দেশ্য ১৮৫৪ সালে সুইস ফেডারেল গভর্নমেন্ট এটি তৈরি করে। যার প্রধান লক্ষ্য ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানীদের এক্সিলেন্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজির ন্যাশনাল সেন্টার হিসেবে শিক্ষা প্রদান করা। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের  মুক্তমনা চিন্তাকে সমর্থন ও উদ্যোক্তা মনোভাবকে উৎসাহিত করে।

সুযোগ-সুবিধা

*গবেষণা চলাকালীন নির্ধারিত বেতন/স্টাইপেন্ড প্রদান করবে;

*গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান করবে;

*আন্তর্জাতিক মানের গবেষণা পরিবেশ ও সুবিধা;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীকে অবশ্যই পিএইচডি ডিগ্রিধারী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*আবেদনকারীকে রিসার্চ প্রপোজাল জমা দিতে হবে;

*পূর্বে এই ফেলোশিপ গ্রহণ করলে পুনরায় আবেদন করা যাবে না;

*ইংরেজি কিংবা জার্মান ভাষায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

প্রয়োজনীয় নথিপত্র

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট;

*অ্যাপ্লিকেশন ফরম;

*সিভি, পাসপোর্টের কপি;

*রিসার্চ প্রপোজাল;

*মোটিভেশন লেটার;

*রেফারেন্স লেটার;

*ভাষাদক্ষতার সার্টিফিকেট;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

বাছাই প্রক্রিয়া

প্রথমেই আবেদনপত্রগুলো বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কমিটি দ্বারা বাছাই করা হবে। গবেষণার মান, অ্যাকাডেমিক যোগ্যতা ও প্রপোজালের ওপর ভিত্তি করে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হয়।

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন  করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ সেপ্টেম্বর ২০২৬।

১৬ জনে জকসুতে শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছে— অভিযোগ ছাত্রদ…
  • ২৪ এপ্রিল ২০২৬
‘ছাত্রলীগ ট্যাগ’ দিয়ে মামলা, দাখিল পরীক্ষায় বসতে পারছে না শ…
  • ২৪ এপ্রিল ২০২৬
যবিপ্রবিতে হলের খাবার খেয়ে অসুস্থ ৭০ ছাত্রী 
  • ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৪ এপ্রিল ২০২৬
বিএনপির ইসহাক সরকার ও কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ এনসিপিতে আনুষ…
  • ২৪ এপ্রিল ২০২৬
ঢাবির সিনেটে বিএনপিপন্থী ৫ সংসদ সদস্যকে মনোনয়ন দিলেন স্পিকার
  • ২৪ এপ্রিল ২০২৬