স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ তুরস্কে, মাসিক উপবৃত্তি-আবাসনসহ দেবে যেসব সুবিধা

১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ PM
তুরস্কে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

তুরস্কে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষায় বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীদের পছন্দের একটি দেশ তুরস্ক। আধুনিক শিক্ষাব্যবস্থা, গবেষণাবান্ধব পরিবেশ ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়গুলোর কারণে দেশটি দিন দিন জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশি শিক্ষার্থীদের কাছেও তুরস্ক এখন একটি আকর্ষণীয় উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে পরিচিত। এখানকার বিশ্ববিদ্যালয়গুলো প্রতি বছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করে থাকে।

তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে  স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে  তুরস্কের সাবানসি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ জুন ২০২৬। 

সাবানসি বিশ্ববিদ্যালয় ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি তুরস্কের ইস্তান্বুল শহরে অবস্থিত। উচ্চশিক্ষার মানদণ্ডে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শিক্ষার মান ও গবেষণার গুণগত মান বজায় রেখে এটি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে। বিশ্ববিদ্যালয়টিতে তিনটি মূল অনুষদ ও একটি ভাষা স্কুল রয়েছে। এই অনুষদগুলো হলো: প্রকৌশল ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং সাবানসি বিজনেস স্কুল। এ ছাড়াও শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নের জন্য একটি আলাদা ভাষা স্কুলও রয়েছে, যা আন্তর্জাতিক শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সুযোগ সুবিধা

*টিউশন ফি সম্পূর্ণ কভার করা হবে;

*মাসিক উপবৃত্তি;

*বিনা মূল্যে আবাসন সুবিধা;

*গবেষণা ভাতা;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো থাকতে হবে;

*প্রার্থীদের তাদের পছন্দের প্রোগ্রামটিতে সাবান্সি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া 

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জুন ২০২৬।

একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9