বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যয়নের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৮ PM
অস্ট্রেলিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

অস্ট্রেলিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। এখানে এমন অনেক স্কলারশিপের সুযোগ রয়েছে, যা শুধু পড়াশোনার খরচ মেটায় না, বরং সরকার নির্ধারিত হারে শিক্ষার্থীদের বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করে। এ ধরনের সরকারি ও বেসরকারি স্কলারশিপের মাধ্যমে বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন।

অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ ছাড়াও, সরকারও বিশেষ স্কলারশিপ প্রদান করে। এর মধ্যে অন্যতম হলো রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি) স্কলারশিপ, যা বাংলাদেশসহ অন্যান্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নযোগ্য (যোগ্যতার ভিত্তিতে) স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর (মাস্টার্স বাই রিসার্চ) ও পিএইচডি পর্যায়ে পড়াশোনা করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময়সীমা ও সুবিধার ভিন্নতা রয়েছে।

স্নাতকোত্তরের সর্বোচ্চ সময়সীমা সাধারণত ২ বছর এবং পিএইচডির মেয়াদ সাধারণত ৩ থেকে ৪ বছর (স্টাইপেন্ড অধিকাংশ ক্ষেত্রে সর্বোচ্চ ৩.৫ বছর পর্যন্ত প্রদান করা হয়)। অস্ট্রেলিয়া সরকারের শিক্ষা বিভাগ (Department of Education) এ স্কলারশিপের অর্থায়ন করে থাকে।
অস্ট্রেলিয়ার স্বীকৃত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ আরটিপি প্রোগ্রামের অধীনে শিক্ষার্থীদের ভর্তি নিয়ে থাকে (বর্তমানে দেশটিতে মোট ৪২–৪৩টি বিশ্ববিদ্যালয় রয়েছে, তবে কোটাভিত্তিক বণ্টন বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হতে পারে)। বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি অফসেট প্রদান করা হবে;

*বার্ষিক উপবৃত্তি (বর্তমানে আনুমানিক AUD $32,000–$35,000, বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন) প্রদান করা হবে;

*ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার (OSHC) প্রদান করা হবে;

*প্রয়োজন অনুযায়ী ভ্রমণ ও অন্যান্য গবেষণা-সংক্রান্ত ভাতা (বিশ্ববিদ্যালয়ভেদে প্রযোজ্য) প্রদান করা হতে পারে;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদনের যোগ্যতা

*স্নাতকোত্তরের জন্য অস্ট্রেলিয়ার সমমানের একটি স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (গবেষণা-অভিজ্ঞতাসহ);

*গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে;

*ইংরেজি ভাষাদক্ষতা সনদ প্রদর্শন করতে হবে (আইইএলটিএস সাধারণত ন্যূনতম ৬.৫ বা বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্কোর; বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হতে পারে);

এ ছাড়াও আবেদন করতে ইচ্ছুক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

প্রয়োজনীয় নথিপত্র

*আবেদনকারীর পাসপোর্ট ও ছবি;

*অ্যাকাডেমিক পেপারস;

*মোটিভেশন লেটার;

*রিসার্চ প্রপোজাল;

*রেফারেন্স লেটার;

*আবেদনকারীর সিভি;

*আইইএলটিএস অ্যাকাডেমিক স্কোর বা টোয়েফল স্কোর;

আরও পড়ুন: জেনে নিন মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ সম্পর্কে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের জন্য প্রার্থীকে প্রথমেই একটি পছন্দের বিশ্ববিদ্যালয় বাছাই করতে হবে, যেখানে তিনি স্নাতকোত্তর বা পিএইচডি করতে চান। এরপর ওই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে সরাসরি আবেদন করতে হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত প্রার্থীরাই আরটিপি স্কলারশিপের জন্য বিবেচিত হন।

আরটিপি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9