পরামর্শ 

বিদেশে উচ্চশিক্ষায় যেতে চাইলে এ বিষয়গুলোও শিখুন

০১ জুলাই ২০২৫, ১০:১৬ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
দক্ষিণ কোরিয়ার কলেজ লাইফ অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস ইয়েংনাম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আজিজুল হক

দক্ষিণ কোরিয়ার কলেজ লাইফ অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস ইয়েংনাম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আজিজুল হক © সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষাকে সাধারণত উন্নত ক্যারিয়ার ও উত্তম জীবনযাত্রার উৎকৃষ্ট নির্ণায়ক হিসেবে বিবেচনা করা হয়। আর সে জন্য প্রতিবছর হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান তাদের স্বপ্নের দেশে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রবেশের প্রথম দিনটির পেছনে থাকে শত প্রচেষ্টা। এই প্রচেষ্টার অংশ হিসেবে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদেরকে কিছু বিষয়ে দক্ষত অর্জন করতে হয়। এক্ষেত্রে ন্যূনতম কী কী দক্ষতা থাকা প্রয়োজন সে বিষয়ে পরামর্শ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার কলেজ লাইফ অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস ইয়েংনাম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আজিজুল হক। 

আজ মঙ্গলবার (১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে জানান। পোস্টে তিনি লেখেন, যেদিন থেকে ভাবছেন দেশের বাইরে উচ্চশিক্ষা নিতে যাবেন, সেদিন থেকেই অ্যাকাডেমিক এর পাশাপাশি নিচের বিষয়গুলো শিখতে শুরু করুন। দেশের বাইরে পড়তে যাওয়াটা শুধু অ্যাকাডেমিক নয়, সম্পূর্ণ একটা লাইফস্টাইল পরিবর্তনের অভিজ্ঞতা।

ফেসবুক পোস্ট অনুযায়ী বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য আজিজুল হকের পরামর্শগুলো হল: 
১. দশ আঙুল দিয়ে টাইপিং প্র্যাকটিস করুন।
২. অন্তত একটি প্রোগ্রামিং (Python, R) শেখা শুরু করুন।
৩. Microsoft Word-এ কাজ করার দক্ষতা অর্জন করুন।
৪. Excel-এ ডেটা এন্ট্রি, ফর্মুলা এবং গ্রাফ তৈরি করার পদ্ধতি রপ্ত করুন।
৫. PowerPoint দিয়ে প্রেজেন্টেশন তৈরি শিখুন।
৬. স্ট্যাটিস্টিক্স-এর বেসিক শেখার চেষ্টা করুন।
৭. প্রতিদিন রিসার্চ আর্টিকেল পড়ার অভ্যাস গড়ে তুলুন।
৮. কীভাবে প্রাসঙ্গিক আর্টিকেল খুঁজে বের করতে হয় তা শিখুন।
৯. Reference ম্যানেজমেন্ট টুল (Mendeley/EndNote/Zotero) শিখুন।
১০. ক্লাউড স্টোরেজ ব্যবহার করে ফাইল ব্যাকআপ রাখতে শিখুন।
১১. অ্যাকাডেমিক সিভি কীভাবে সাজাতে হয় তা শিখুন।
১২. IELTS/TOEFL প্রস্তুতি শুরু করুন।
১৩. ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা ও লেখার প্র্যাকটিস করুন।
১৪. Plagiarism কী ও কীভাবে এড়ানো যায় তা শিখে রাখুন।
১৫. গবেষণা সম্পর্কে প্রাথমিক ধারণা নিন।
১৬. ResearchGate ও ORCID প্রোফাইল তৈরি করে রাখুন।
১৭. LaTeX ব্যবহার করা শিখুন।
১৮. SPSS, STATA বা RStudio-র মতো ডেটা অ্যানালাইসিস টুলের বেসিক শিখুন।
১৯. নির্দিষ্ট রুটিনে কাজ করার অভ্যাস গড়ে তুলুন।
২০. প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জাগার অভ্যাস তৈরি করুন।
২১. একাকিত্ব কাটাতে ক্রিয়েটিভ কাজে নিজেকে যুক্ত করুন।
২২. টিমওয়ার্কে নিজেকে মানিয়ে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন।
২৩. Cultural Diversity গ্রহণ করার মানসিকতা তৈরি করুন।
২৪. সবার বক্তব্য শুনে সম্মানের সাথে উত্তর দেওয়ার অভ্যাস গড়ুন।
২৫. অপমান বা রূঢ় কথা হাসিমুখে সহ্য করার মানসিকতা তৈরি করুন।
২৬. মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার কৌশল শিখুন।
২৭. নিজে রান্না করার অভ্যাস গড়ে তুলুন।
২৮. বাসন ধোয়ার অভ্যাস গড়ুন।
২৯. নিজের ঘর, বাথরুম ও রান্নাঘর পরিষ্কার করার অভ্যাস করুন।
৩০. দৈনিক হালকা ব্যায়াম করার অভ্যাস করুন।
৩১. সাইকেল চালাতে না জানলে এখনই শিখে ফেলুন।
৩২. সুযোগ থাকলে গাড়ি চালানো শিখে ফেলুন।
৩৩. কীভাবে ই-মেইল লিখতে হয় তা রপ্ত করুন।
৩৪. নিজের কথা সংক্ষেপে ও গুছিয়ে উপস্থাপন করার অভ্যাস গড়ুন।
৩৫. নিজের সময় ও কাজের অগ্রাধিকার নির্ধারণ করতে শিখুন।
৩৬. জেদি, সহ্যশীল ও ধৈর্যশীল মানসিকতা গড়ে তুলুন। 
৩৭. মানসিকভাবে সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখুন।
৩৮. নিজের অর্থনৈতিক অবস্থা অনুযায়ী জীবনযাপন শিখুন।

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9