বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইডিবি-বিআইএসইডব্লিউতে, আসন ১৬৫

২৯ জুন ২০২৫, ০১:৩৩ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:২৬ PM
আইডিবি-বিআইএসইডব্লিউতে ৬৮তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে

আইডিবি-বিআইএসইডব্লিউতে ৬৮তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে © সংগৃহীত

নন-আইটি ব্যাকগ্রাউন্ড স্নাতকধারীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)। প্রতিষ্ঠানটি ৬৮তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। এ রাউন্ডে ১৬৫ প্রার্থী ভর্তির সুযোগ পাবেন। ছয় থেকে আট মাসব্যাপী পরিচালিত হবে এসব কোর্স। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আইটি স্কলারশিপ প্রোগ্রাম তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন সেক্টরে চাকরির বাজার সার্ভে করে সে অনুসারে কোর্সগুলো ডিজাইন ও পরিচালনা করে আসছে যা চাকরিক্ষেত্রে উচ্চ চাহিদাসম্পন্ন। এই প্রোগ্রামের আওতায় কোর্স সম্পন্নকারীদের ৯২ শতাংশ দেশ-বিদেশে সফলভাবে কর্মরত আছেন। এই প্রোগ্রামটি এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬৩ আইটি প্রফেশনাল তৈরি করেছে যারা দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪ টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

প্রসঙ্গত, আইডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রিতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইডিবি-বিআইএসইডব্লিউ নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে।

সুযোগ-সুবিধা—

*প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় ২ লাখ টাকা সমমূল্যের কোর্স;

*সম্পূর্ণ বিনা মূল্যের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম;

*দেশ সেরা আইটি প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম;

*সফলভাবে কোর্স সম্পন্নকারীদের প্লেসমেন্ট সেলের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: বিনা মূল্যে স্নাতকোত্তর করুন কানাডায়

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে;

*চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কন্সট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন;

স্নাতক ও সমমানদের কোর্স—

*ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউসিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার; 

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.যেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস;

*ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউসিং এএসপি.নেট,  অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট;

*ওরাকল ডেটাবেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট;

*নেটওয়ার্ক সলুশ্যন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন; 

*গ্রাফিক্স, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্স—

*আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড; 

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউসিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট;

*নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন;

*গ্রাফিক্স, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিক্স;

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউসিং এসপি.নেট;

*ক্লাউড কম্পিউটিং ইউসিং ওরাকল অ্যাপেক্স;

*থ্রিডি (3D) ভিজুয়ালাইজেশন;

আরও পড়ুন: বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়, বছরে মিলবে ৪৩ লাখ টাকা

প্রার্থীর বয়স: ৩০ বছর (১৫ জুলাই ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জুলাই ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ০১৭১৯০০৭১০৭ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9