নিউজিল্যান্ডে স্নাতক ও স্নাতকোত্তরের জন্য বৃত্তি, সঙ্গে থাকছে ৬ লাখ টাকা

০৪ জুলাই ২০২৪, ১০:৩৯ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ PM
নিউজিল্যান্ডে স্নাতক ও স্নাতকোত্তরের জন্য বৃত্তি

নিউজিল্যান্ডে স্নাতক ও স্নাতকোত্তরের জন্য বৃত্তি © সংগৃহীত

স্নাতক ও স্নাতকোত্তরের জন্য স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন সেই দেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। আইন, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের জন্য এই ইউনিভার্সিটির খ্যাতি রয়েছে। রিসার্চের জন্য এই ইউনিভার্সিটির খ্যাতি রয়েছে। ১২৫ বছরের পুরনো এই বিশ্ববিদ্যালয়ের মোট ৩টি ক্যাম্পাস রয়েছে।

বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ‘টঙ্গারওয়া স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বছরে তিনবার এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। ট্রাইমেস্টার-১ এর আবেদনের শেষ তারিখ ২ নভেম্বর, ট্রাইমেস্টার-২ এর আবেদনের শেষ তারিখ ১ মে,  ট্রাইমেস্টার-৩ এর আবেদনের শেষ তারিখ ১ আগস্ট। 

ইউনিভার্সিটি অব ওয়েলিংটনে যেসকল ফ্যাকাল্টি আছে: 
* ফ্যাকাল্টি অব হেলথ
* ফ্যাকাল্টি অব সায়েন্স
* ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং
* ফ্যাকাল্টি অব এডুকেশন
* ফ্যাকাল্টি অব ল
* ফ্যাকাল্টি অব আর্কিটেকচার
* ফ্যাকাল্টি অব বিজনেস
* ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স
* ফ্যাকাল্টি অব গ্র্যাজুয়েট রিসার্চ

ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন, নিউজিল্যান্ড

সুযোগ-সুবিধাঃ
* যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* টিউশন ফি মওকুফ করা হবে।
* স্নাতকের জন্য  ১০ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হয়। ( বাংলাদেশী টাকায় ৬ লাখ ৫৯ হাজার ২৪০ টাকা)
* স্নাতকোত্তরের জন্য ৫ হাজার নিউজিল্যান্ড ডলার দেওয়া হয়।
* আবাসন-সুবিধাসহ বিভিন্ন অনুদান প্রদান করা হবে।
* আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে

আবেদন যোগ্যতা: 
* আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
* নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা এ স্কলারশিপের যোগ্য নয়।
* আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের যেকোন প্রোগ্রামে ভর্তি নিতে হবে।
* একাডেমিকে ফলাফল ভালো হতে হবে।
* ইংরেজি ভাষার দক্ষতা কোর্স সম্পন্ন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২, আহত ১২
  • ১৮ জুলাই ২০২৬
শেরপুরে বালুর স্তূপে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • ১৮ জুলাই ২০২৬
মেসি ম্যাজিকে মুগ্ধ ট্রাম্প, ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনাক…
  • ১৮ জুলাই ২০২৬
জুলাই বিপ্লবকে বিতর্কিত করতে অপপ্রচার: কাবেরী গায়েনসহ দুই শ…
  • ১৮ জুলাই ২০২৬
দেশের আরও এক নতুন পৌরসভা
  • ১৮ জুলাই ২০২৬
ছাত্রলীগের দুই সাবেক নেতা এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ব্যা…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence