উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া, মাসে থাকছে লাখ টাকা

২৫ জুন ২০২৪, ১১:২৪ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া © সংগৃহীত

বাংলাদেশি শিক্ষার্থীদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১১ জুলাই ২০২৪।
 
সুযোগ সুবিধাসমূহ
(১)  সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফেলোশিপ অ্যাওয়ার্ড

* ৬ সেমিস্টারের পুরো টিউশন ফি। 
* মাসে ১৫ থেকে ২০ লাখ ওন (কোরিয়ান মুদ্রা) ( বাংলাদেশী টাকায় ১ লাখ ২৭ হাজার ৬০ টাকা থেকে ১ লক্ষ ৬৯ হাজার ৪১৩ টাকা ) প্রদান করবে। ৩-৪ বছরের জন্য প্রতি মাসে দেওয়া হবে এই টাকা দেওয়া হবে। 
* কোরিয়া থেকে নিজ দেশে আসা-যাওয়ার রাউন্ড ট্রিপ বিমান টিকিট। 
* কোরিয়ান ভাষা শিক্ষার প্রশিক্ষণ। 
* স্বাস্থ্য বিমা। 
* চাইল্ড কেয়ার সাপোর্ট (অবস্থা অনুযায়ী)। 

উচ্চশিক্ষায় যেভাবে পাবেন সুইজারল্যান্ডের স্কলারশিপ

(২) সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কলারশিপ

* নির্বাচিত  ২০ জন মেধাবী শিক্ষার্থীকে এই স্কলারশিপ প্রদান করবে। 
* ৪ সেমিস্টারের পুরো টিউশন ফি। 
* মাসে ৫ লাখ ওন (কোরিয়ান মুদ্রা) প্রদান করবে জীবনযাত্রার ব্যয়ের জন্য। ( বাংলাদেশী টাকায় ৪২ হাজার ৩৫৩ টাকা ) প্রদান করবে ।

যোগ্যতা
* বাংলাদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য হতে হবে। 
* স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রি এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর থাকতে হবে। 
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে স্প্রিং ২০২৫ সেমিস্টারে স্নাতকোত্তর অথবা পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে। 

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইউরোপের সেরা ১০ স্কলারশিপ

প্রয়োজনীয় নথিপত্র 
(১) বৃত্তির আবেদন ফর্ম
(২) একাডেমিক সনদ এবং  ট্রান্সক্রিপ্ট
(৩) পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি 
(৪) স্টাডি প্লান
(৫) পার্সোনাল স্টেটমেন্ট 
(৬) ২ টি রিকমেন্ডেশন লেটার 
(৭) মোটিভেশনাল লেটার 
(৮) রিসার্চ প্রোপোজাল
(৯) থিসিস পেপার 

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

মেসি-ইয়ামাল নয়, ফাইনালে জয় শুধু লা মাসিয়ার
  • ১৮ জুলাই ২০২৬
পাবনায় আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার
  • ১৮ জুলাই ২০২৬
শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব: আরাগচি 
  • ১৮ জুলাই ২০২৬
৩ বন্ধুর ডুব দিয়ে পুকুর ঘাট পেরোনোর প্রতিযোগিতা, দম ফুরিয়ে …
  • ১৮ জুলাই ২০২৬
বন্ধুদের সঙ্গে ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে গিয়ে ডুবল কিশোর, …
  • ১৮ জুলাই ২০২৬
বদলির পূর্বে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে কী হবে?
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence