স্নাতকে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন

৩০ মে ২০২৪, ০৩:৫৬ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
স্নাতকে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন

স্নাতকে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন। ‘মেলবোর্ন ইন্টারন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এক হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীকে এ স্কলারশিপ প্রদান করবে। 

মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এর মূল ক্যাম্পাসটি পার্কভিলে।

যোগ্যতার মানদণ্ড
* অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া অন্য দেশের নাগরিক হতে হবে। 
* মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে স্নাতক কোর্সের শর্তহীন অফার পেয়েছেন এমন শিক্ষার্থী হতে হবে। 
* অস্ট্রেলিয়া ব্যতিত অন্য যেকোন দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে অথবা অস্ট্রেলিয়ার 
  ফাউন্ডেশন কোর্স করতে হবে। 
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* পূর্বে স্নাতক কিংবা সমমানের কোনো প্রোগ্রামে অধ্যায়ন করে থাকলে স্কলারশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। 

স্নাতকোত্তর-পিএইচডিতে ৬০০ স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়

সুযোগ–সুবিধাসমূহ
* স্নাতক ডিগ্রির প্রথম বছরে ১০ হাজার ডলার টিউশন ফি ছাড়। 
* স্নাতক ডিগ্রির বাকি তিন বছরের মেয়াদের জন্য ৫০ শতাংশ ফি ছাড়।  
* স্নাতক ডিগ্রির তিন বছরের মেয়াদের জন্য ১০০ শতাংশ ফি ছাড়। 

আরও পড়ুন: সম্পূর্ণ টিউশন ফি নিয়ে স্নাতকোত্তর করুন জাপানে, থাকছে আবাসন ভাতা

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। তবে শর্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়া স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) পর্যায়ের আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে এ স্কলারশিপের জন্য বিবেচিত হবেন। তাদের আলাদা করে আবেদনের প্রয়োজন নেই।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

গাইবান্ধায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, একজন গ্রেপ্তার
  • ১৪ মার্চ ২০২৬
দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি
  • ১৪ মার্চ ২০২৬
রোজা না রাখার যে ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে হাদিসে
  • ১৪ মার্চ ২০২৬
ক্যান্সারের কাছে হার মানলেন বুয়েটের মেধাবী ছাত্র নিবিড়
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লায় ভাড়া বাসায় মিলল কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ
  • ১৪ মার্চ ২০২৬
চকরিয়া থানায় ফের ‘ক্যাশিয়ার’ প্রথার অভিযোগ, টাকা না দেওয়ায় …
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081