সরকারি স্কলারশিপ নিয়ে ব্রিটেনে স্নাতকোত্তরের সুযোগ, বাড়ল আবেদনের সময়

১১ মে ২০২৪, ০১:০১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২২ PM
সরকারি স্কলারশিপ নিয়ে ব্রিটেনে স্নাতকোত্তরের সুযোগ

সরকারি স্কলারশিপ নিয়ে ব্রিটেনে স্নাতকোত্তরের সুযোগ © সংগৃহীত

দেশে প্রয়োজনীয়সংখ্যক অ্যাকচুয়ারি সৃষ্টির লক্ষ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্রিটেনে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ও অ্যাকচুয়ারিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের জন্য স্কলারশিপ দিচ্ছে  অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (বীমা শাখা)। বাংলাদেশিরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ জুন ২০২৪।

আবেদনের যোগ্যতাসমূহ
* মাস্টার্স ইন অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ডিগ্রির জন্য যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডনের কাস বিজনেস স্কুল (এখন দ্য বিজনেস স্কুল নামে পরিচিত) থেকে শর্তহীন অফার লেটার (ফুল টাইম) থাকতে হবে। শর্তযুক্ত অফার লেটার–সংবলিত আবেদন বাতিল বলে গণ্য হবে।

* এ বছরের ৩১ মার্চে আবেদনকারীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর।

* বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষে কর্মরত নিজস্ব প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০, তবে মডিউলভিত্তিক আবেদনকারীর বয়সসীমা শিথিলযোগ্য।

* সরকারি কর্মকর্তার ক্ষেত্রে চাকরি স্থায়ী হতে হবে এবং চাকরিতে প্রবেশের পর বিদেশে কোনো মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে থাকলে অযোগ্য বিবেচিত হবেন।

প্রয়োজনীয় নথিপত্র
আগ্রহী প্রার্থীদের আবেদন ফরমের সঙ্গে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে
* সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 
* শিক্ষাগত যোগ্যতার সব সনদ। 
* পরীক্ষার মার্কশিট/গ্রেড পয়েন্টের সত্যায়িত কপি। 
* জাতীয় পরিচয়পত্রের কপি। 
* পাসপোর্টের সত্যায়িত কপি। 
* টোয়েফল, আইইএলটিএস (একাডেমিক) পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি। 

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডে | educationtoday.com.bd

আবেদন প্রক্রিয়া
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন ফরম ডাউনলোড করতে হবে। পূরণকৃত আবেদন ফরম এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে রেজিস্টার্ড ডাকযোগে বা সরাসরি নির্ধারিত সময়ের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় হার্ডকপি জমা দিতে হবে।  

আরও পড়ুন: স্নাতক ও ডিগ্রি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, মিলবে ১০ হাজার টাকা

হার্ডকপি জমা দেওয়ার ঠিকানা
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ৩৭/এ, দিলকুশা বা/এ, ঢাকা ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের ফরম পেতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন

মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬