স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে, সঙ্গে থাকছে আবাসন সুবিধাসহ ৭০ লাখ টাকা

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM
স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে

স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে © সংগৃহীত

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন (ইউএএল) আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপে ১ থেকে ২ বছর মেয়াদী স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত একটি কলেজিয়েট বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ০৫ জুলাই ২০২৪।

‘ইউএএল ইন্টারন্যাশনাল পোস্টগ্রাজুয়েট স্কলারশিপ এন্ড একোমোডেশন অ্যাওয়ার্ড’ এর আওতায় শিক্ষার্থীরা ফাইন আর্ট, বায়োডিজাইন, কম্পিউটিং, ফটোগ্রাফিসহ শিল্পকলা বিষয়ক বিষয়ে পড়াশোনা করতে পারবেন।

বিষয়গুলো জানতে এখানে ক্লিক করুন

ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডন শিল্পকলা, ডিজাইন, ফ্যাশন এবং পারফর্মিং আর্টে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এর অধীন ছয়টি আর্ট কলেজ রয়েছে। কলেজগুলো হল- ক্যাম্বারওয়েল কলেজ অফ আর্টস, সেন্ট্রাল সেন্ট মার্টিন্স, চেলসি কলেজ অফ আর্টস, লন্ডন কলেজ অফ কমিউনিকেশন, লন্ডন কলেজ অফ ফ্যাশন এবং উইম্বলডন কলেজ অফ আর্টস। ২০০৩ সালে এটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহঃ- 
* কোনো টিউশন ফি লাগবে না।
* উপবৃত্তি হিসেবে মোট ৫০ হাজার পাউন্ড প্রদান হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৭০ লাখ টাকা।
* আবাসন সুবিধা প্রদান করা হবে।

পিএইচডি করুন নিউজিল্যান্ডে

যোগ্যতার মানদণ্ডঃ- 
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন এমন কেউ আবেদন করতে পারবেন না।
* ইংরেজি দক্ষতা প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ স্কোর পেতে হবে।

আরও পড়ুন: পিএইচডি করুন নিউজিল্যান্ডে, থাকছে টিউশন ফি-জীবনযাপন-ভ্রমণ সুবিধা  

প্রয়োজনীয় নথিসমূহঃ- 
* আবেদনকারীর পাসপোর্ট।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* পার্সোনাল স্টেটমেন্ট।
* দুইটি রেফারেন্স লেটার।
* জীবন বৃত্তান্ত (সিভি)।
* ইংরেজি দক্ষতা সনদ।

আবেদন পদ্ধতিঃ- 
অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন করতে ও  বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 

ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায়  খামেনি-রাহুল-তারেক…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬