১৮ লাখ টাকা নিয়ে স্নাতক করুন যুক্তরাজ্য, আবেদন শেষ ২৬ ফ্রেব্রুয়ারি

১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM
স্নাতক করুন যুক্তরাজ্য

স্নাতক করুন যুক্তরাজ্য © সংগৃহীত

উচ্চমাধ্যমিকের পরেই বাইরে পড়াশোনার করতে যাবার মোক্ষম সময়। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি পছন্দের তালিকায় যেমন বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, তেমনি অনেকে বিদেশে পড়তে যাবার কথাও ভাবছেন। উচ্চশিক্ষা ব্যবস্থা বিভিন্ন খাতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুক্তরাজ্যে। প্রত্যেক বছর প্রায় লক্ষাধিক শিক্ষার্থী পড়তে আসে দেশটিতে।

যুক্তরাজ্য বর্তমানে উচ্চশিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের একটি শহর। যুক্তরাজ্যে ১৩০টি নিবন্ধিত উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। থিংক বিগ হচ্ছে তেমনি একটি স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটিতে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন।

বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। স্নাতকের মেয়াদ ৩ বছর এবং স্নাতকোত্তরের মেয়াদ ১ বছর। আবেদনের শেষ সময় স্নাতকে ২৬ ফ্রেব্রুয়ারি এবং স্নাতকোত্তরে ২৯ এপ্রিল ২০২৪। 

‘থিংক বিগ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের স্নাতকে মেধার ভিত্তিতে সর্বোচ্চ ৬৫০০ থেকে ১৩০০ হাজার পাউন্ড প্রদান করা হবে। এছাড়া স্নাতকোত্তরে ৬৫০০ থেকে ২৬ হাজার পাউন্ড পর্যন্ত প্রদান করা হবে। 

ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি যুক্তরাজ্যের ব্রিস্টলে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠান। এ স্কলারশিপের আওতায় সামাজিক বিজ্ঞান, আইন, কলা, প্রকৌশল, স্বাস্থ্য বিজ্ঞান, জীবন বিজ্ঞান ও বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন। শুধুমাত্র মেডিসিন, ডেন্টিস্ট্রি এবং ভেটেরিনারি সায়েন্স বিষয়ে স্কলারশিপ পাওয়া যাবে না।

উচ্চশিক্ষার জন্য কোন দেশগুলো সবচেয়ে ভালো স্কলারশিপ দেয়? - Quora

সুযোগ-সুবিধাসমূহ:
* স্নাতকে সর্বোচ্চ ১৩ হাজার পাউন্ড (বাংলাদেশী টাকায় প্রায় ১৮ লক্ষ টাকা) প্রদান করা হবে। 
* স্নাতকোত্তরে সর্বোচ্চ ২৬ হাজার পাউন্ড (বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৩৬ লক্ষ টাকা) প্রদান করা হবে। 
* জীবনযাত্রার খরচ ( ৩ হাজার পাউন্ড) প্রদান করবে। 
* আবেদন ফি লাগবে না।

আরও পড়ুন: বিনামূল্যে স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যের ইউনিভার্সিটিতে, থাকছে ১৩ লাখ টাকা

আবেদনের যোগ্যতা:
* যুক্তরাজ্যের বাইরের নাগরিক হতে হবে।
* ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন, ডেন্টিস্ট্রি এবং ভেটেরিনারি সায়েন্স বাদে যে কোনো বিষয়ে পড়াশোনা করতে পারবেন।
* স্নাতকের জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। 
* স্নাতকোত্তরে জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* ইংরেজিতে দক্ষ হতে হবে।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে।

স্নাতকে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন

স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন

আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি
  • ১২ মার্চ ২০২৬
ঈদ ঘিরে সরগরম ফেনীর বাজার, বাড়ছে বেচাকেনা
  • ১২ মার্চ ২০২৬
উদ্যোগের সাড়ে তিন বছর পর ঢাবিতে শিক্ষক মূল্যায়ন পদ্ধতির মুখ…
  • ১২ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
  • ১২ মার্চ ২০২৬
সংসদে নাহিদের বক্তব্য শুনে কাঁদলেন ডা. মাহমুদা মিতু
  • ১২ মার্চ ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন তুরস্কের
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081