উপবৃত্তির অর্থ না পাওয়া শিক্ষার্থীদের তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

২৬ আগস্ট ২০২৩, ০৩:০২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত উপবৃত্তির অর্থ না পাওয়া শিক্ষার্থীদের তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। বিষয়টি জানিয়ে শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এ তথ্য পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। 

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর সংখ্যা, জানুয়ারি-জুন ২০২৩ কিস্তিতে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবং জানুয়ারি-জুন কিস্তিতে উপবৃত্তির জন্য নির্বাচিত অথচ টাকা পায়নি, এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ধারিত এক্সেল শিটে শিক্ষাপ্রতিষ্ঠান অনুযায়ী উপজেলা ও থানাভিত্তিক তালিকা আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে সফট কপি উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিশিয়াল ই-মেইল থেকে স্কিমের ই-মেইলে (mis.hsp@pmeat.gov.bd) এবং স্বাক্ষরিত হার্ড কপি ডাকযোগে পাঠাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরাসরি পাঠানো কোনো তথ্য গ্রহণযোগ্য হবে না বলে চিঠিতে জানানো হয়েছে।

জাবিতে বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক অনুষ্ঠিত,আর্জেন্টিনা বন…
  • ২৩ জুন ২০২৬
কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল ঢাবির রোকেয়া হলের বাগনমালির
  • ২৩ জুন ২০২৬
ঝুঁকিতে আদ্‌‌-দ্বীনের বাংলাদেশি শিক্ষার্থীরাও, অন্য হাসপাতা…
  • ২৩ জুন ২০২৬
‘মাই ম্যান’, নিষ্ক্রিয় নেতা, অচেনা মুখ ও অভিযুক্তদের পদায়ন …
  • ২৩ জুন ২০২৬
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তাকে চাকরিতে স্থায়ী করল …
  • ২৩ জুন ২০২৬