সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়ে লাখ টাকা উপবৃত্তিসহ বিনামূল্যে পড়ার সুযোগ

২৪ আগস্ট ২০২৩, ০৯:৩৪ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়ে লাখ টাকা উপবৃত্তিসহ বিনামূল্যে পড়ার সুযোগ

সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়ে লাখ টাকা উপবৃত্তিসহ বিনামূল্যে পড়ার সুযোগ © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সিঙ্গাপুর সরকার পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে। সিঙ্গাপুর সরকারী স্কলারশিপ (সিঙ্গা অ্যাওয়ার্ড) এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্য যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত।

সিঙ্গা অ্যাওয়ার্ডের আওতায় আছে এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ (এস্টার), নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ), ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন। এসব বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল বিষয় নিয়ে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা। পিএইচডি কোর্সের মেয়াদ সর্বোচ্চ চার বছর।

সুযোগ-সুবিধাসমূহ
*  শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* প্রতিমাসে শিক্ষার্থীদের প্রায় ২ হাজার ২০০ সিঙ্গাপুর ডলার ( বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ৭৭ হাজার টাকা) উপবৃত্তি প্রদান করা হবে। 
* এককালীন আবাসন ভাতা হিসেবে ১ হাজার সিঙ্গাপুর ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৮০ হাজার টাকা) প্রদান করা হবে। 
* মেডিক্যাল ইনস্যুরেন্স এর সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
* বিমানে আসা-যাওয়ার খরচ বাবদ ১ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার প্রদান (  বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা) করা হবে।

আবেদনের যোগ্যতাগুলো—    
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
* স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
*আইএলটিএস/টোয়েফেল/স্যাট ১ ও ২-এর ফলের সনদ (যদি থাকে) ভর্তির সময়ে বিশ্ববিদ্যালয়গুলো চাইতে পারে।
* রেফারেন্স লেটার দুটি।

আরও পড়ুন: অস্ট্রিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ফুল-ফ্রি স্কলারশিপ, সঙ্গে ৭ লাখ টাকা

প্রয়োজনীয় নথিপত্র
* আবেদনকারীর পাসপোর্ট।
* আবেদনকারীর ছবি।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* সিভি।
* স্টেটমেন্ট অব পারপাস।
* রেফারেন্স লেটার দুইটি।
* আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদ (যদি থাকে)।

আবেদনের প্রক্রিয়া
আবেদনের জন্য ক্লিক করুন এখানে

বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.a-star.edu.sg/Scholarships/for-graduate-studies/singapore-international-graduate-award-singa

গবেষণায় শিক্ষার্থীদের রাজনৈতিক মতাদর্শ না খোঁজার আহ্বান শাব…
  • ০৩ মে ২০২৬
আসক্তিমূলক ডিজাইনের অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে বড় পদক্ষেপ নি…
  • ০৩ মে ২০২৬
সংসদে আবেগের নয়, যুক্তির ভিত্তিতে আলোচনা হওয়া উচিত: ড. মঈন …
  • ০৩ মে ২০২৬
চলতি বছরে ষষ্ঠ সমাবর্তনসহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট
  • ০৩ মে ২০২৬
আওয়ামী লীগের রাজনীতিই করতে চান সাকিব
  • ০৩ মে ২০২৬
ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • ০৩ মে ২০২৬