গুচ্ছের রেজাল্ট চ্যালেঞ্জের ফল ৭ সেপ্টেম্বরের পর

৩১ আগস্ট ২০২২, ০৬:০৪ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষা ও বাতিল হওয়া ওএমআর পুনরায় চেক করার আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন গ্রহণ চলবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোল এরর এবং সেট/সাবজেক্ট কোড এররের কারণে ‘ক’ ইউনিটের ১ হাজার ৫৫১ জনের, ‘বি’ ইউনিটে ৪৮ জনের এবং ‘সি’ ইউনিটে ৩৬ জনের খাতা বাতিল করা হয়। এই শিক্ষার্থীরা ওএমআর পুনর্নিরীক্ষার আবেদন করতে পারছেন। এছাড়া প্রকাশিত ফল পুনর্নিরীক্ষারও সুযোগ দেওয়া হয়েছে। উভয় আবেদনের ক্ষেত্রে ভর্তিচ্ছুদের ২ হাজার টাকা ফি পরিশোধ করতে হবে।

ওই সূত্র আরও জানায়, আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর আবেদনকৃত শিক্ষার্থীদের ওএমরগুলো চেক করা হবে। এরপর ৭ সেপ্টেম্বর বৈঠকে বসবে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে। সভায় বাতিল হওয়া ওএমআর এবং পুনর্নিরীক্ষার ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত হবে। 

আরও পড়ুন: জাবির তিন ইউনিটের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ

না প্রকাশে অনিচ্ছুক গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ৭ সেপ্টেম্বর আমাদের একটি সভা রয়েছে। এই সভায় বাতিল হওয়া ওএমআর এবং পুনর্নিরীক্ষার ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত হবে। আশা করছি ৮ সেপ্টেম্বর ফল প্রকাশ করা সম্ভব হবে।

এর আগে, ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।

বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকের বদলির সুপারিশ নিয়ে যা বললেন…
  • ০৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অ…
  • ০৭ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যম…
  • ০৭ এপ্রিল ২০২৬
২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে
  • ০৭ এপ্রিল ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৭ এপ্রিল ২০২৬
close