চবির ‘এ’ ইউনিটের ফল প্রস্তুত

১৮ আগস্ট ২০২২, ০৪:০০ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফল তৈরির কাজ শেষ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) যে কোন সময় এই ফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার বেলা ৩টা ৫৫ মিনিটে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

তিনি বলেন, নির্ভূলভাবে ফল তৈরির জন্য রেজাল্ট তৈরি করতে আমাদের কিছুটা সময় লেগেছে। গতকাল গভীর রাত পর্যন্ত ফল তৈরির কাজ হয়েছে। ইতোমধ্যে ফল প্রস্তুত হয়েছে। আজ যেকোন সময় ফল প্রকাশ করা হতে পারে।

আরও পড়ুন: দুর্নীতির যে অবস্থা বঙ্গবন্ধু বেঁচে থাকলে আত্মহত্যা করতেন: ইতিহাসবিদ আনোয়ার

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চবির ‘এ’ মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ১০৬ জন হলেও উপস্থিত ছিলেন ৩৩ হাজার ১৪৯ জন ভর্তিচ্ছু। সকালের শিফট মোট পরীক্ষার্থী ছিলেন ২৭ হাজার ৫৩ জন। তবে উপস্থিত ছিলেন ১৭ হাজার ৬৫০ জন। বিকালের শিফটে ২৭ হাজার ৫৪ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৪৯৯ জন।

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬