গুচ্ছের বি ইউনিটের ফল হতে পারে আজ

১৫ আগস্ট ২০২২, ১২:৩১ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত বি ইউনিটের ফল প্রস্তুতির কাজ শেষ হয়েছে। আজ সোমবার (১৫ আগস্ট) ফল প্রকাশ করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বি ইউনিটের সামগ্রিক ফল তৈরির কাজ শেষ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত ফল তৈরির কাজ করা হয়। আজ সোমবার সকাল থেকেই ফল পুনরায় চেক করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হলে আজই ফল প্রকাশ করা হবে। তবে কোনো কারণে সেটি সম্ভব না হলে আগামীকাল মঙ্গলবার ফল প্রকাশ করা হবে।

নাম প্রকাশে আনিচ্ছুক ফলাফল তৈরির সাথে সম্পৃক্ত একটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের ফল তৈরির কাজ শেষ। এটি পুনরায় দেখা হচ্ছে। যেন কোন ভুল না থাকে। 

ফল প্রকাশের সময়সূচি জানতে চাইলে তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে আজই ফল প্রকাশ করা হবে। তবে কোনো কারণে আজ ফল প্রকাশ করা সম্ভভ না হলে সেটি আগামীকাল মঙ্গলবার প্রকাশিত হবে।

প্রসঙ্গত, গত ১৩ আগস্ট সারা দেশের ২৯টি কেন্দ্রে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ৯৫ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেছিলেন।

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬